লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ট্রাকের চাপায় ইজিবাইকের তিন যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার বুড়িমারী ইউনিয়নের ঘুন্টিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজনই ব্যবসায়ী। তারা হলেন বুড়িমারী ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার মাছ ব্যবসায়ী নুর আমিন, একই ইউনিয়নের গুড়িয়াটারী এলাকার মাছ ব্যবসায়ী ফাতুল মিয়া এবং ব্যবসায়ী সাইফুল ইসলাম।
পাটগ্রাম থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, বুড়িমারী স্থলবন্দরগামী একটি চলন্ত ট্রাকের চাকা পাংচার হয়ে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে চাপা দিয়ে পাশের দোকানে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই দুজন এবং পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।
ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা আহত পাঁচজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছেন। নিহত ও আহত ব্যক্তিরা মাছসহ অন্যান্য মালামাল কিনতে পাটগ্রামে যাচ্ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন