সংবাদ

মসজিদের শৌচাগার থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিনিধি, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান)
প্রতিনিধি, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান)
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ এএম

মসজিদের শৌচাগার থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছবি : সংবাদ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বাজারের কেন্দ্রীয় জামে মসজিদের শৌচাগার থেকে মো. আবুল কালাম (৫০) নামের এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আবুল কালাম বাইশারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাইশারী এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে স্থানীয়রা মসজিদের শৌচাগারের ওপরের কাঠামোতে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে বাইশারী তদন্ত কেন্দ্রের পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়।

নিহতের পরিবারের বরাতে পুলিশ জানায়, পারিবারিক কলহের পাশাপাশি নিহত আবুল কালাম প্রায় পাঁচ লাখ টাকা ঋণগ্রস্ত হয়ে মানসিক চাপে ছিলেন। তবে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছে পুলিশ।

বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) মো. মনজুর আহসান জানান, মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন ও সুষ্ঠু তদন্তের মাধ্যমেই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

মসজিদের শৌচাগার থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বাজারের কেন্দ্রীয় জামে মসজিদের শৌচাগার থেকে মো. আবুল কালাম (৫০) নামের এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আবুল কালাম বাইশারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাইশারী এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে স্থানীয়রা মসজিদের শৌচাগারের ওপরের কাঠামোতে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে বাইশারী তদন্ত কেন্দ্রের পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়।

নিহতের পরিবারের বরাতে পুলিশ জানায়, পারিবারিক কলহের পাশাপাশি নিহত আবুল কালাম প্রায় পাঁচ লাখ টাকা ঋণগ্রস্ত হয়ে মানসিক চাপে ছিলেন। তবে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছে পুলিশ।

বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) মো. মনজুর আহসান জানান, মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন ও সুষ্ঠু তদন্তের মাধ্যমেই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত