সংবাদ

দক্ষিণ এশিয়ার বৃহত্তম নিউরো হাসপাতাল ঢাকায়

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ১২:০৫ পিএম

 দক্ষিণ এশিয়ার বৃহত্তম নিউরো হাসপাতাল ঢাকায়
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। ছবি : সংগৃহীত

দেশের নিউরো বা স্নায়ুরোগের চিকিৎসায় যুক্ত হলো নতুন মাইলফলক। রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের ৫০০ শয্যাবিশিষ্ট সম্প্রসারিত নতুন ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মাধ্যমে হাসপাতালটির মোট শয্যাসংখ্যা ৫০০ থেকে বেড়ে এক হাজারে উন্নীত হলো।

শনিবার (১৫ আগস্ট) সকাল সোয়া ১০টায় নবনির্মিত এই ভবনের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। উদ্বোধন শেষে তিনি মোনাজাতে অংশ নেন এবং হাসপাতাল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। পরে বেলুন ও পায়রা উড়িয়ে ভবনটির আনুষ্ঠানিক যাত্রা নিশ্চিত করা হয়। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, দক্ষিণ এশিয়ায় স্নায়ুরোগের চিকিৎসার জন্য এত বড় বিশেষায়িত সরকারি হাসপাতাল আর নেই। নতুন এই ১৫ তলা ভবনে রয়েছে অত্যাধুনিক সব চিকিৎসাব্যবস্থা। ভবনটির ওপরের ১২ তলায় রয়েছে ওয়ার্ড, অপারেশন থিয়েটার ও উন্নত ডায়াগনস্টিক ইউনিট। এ ছাড়া গুরুতর রোগীদের জন্য ৪০টি আইসিইউ বেড, ২৪টি পোস্ট-অপারেটিভ বেড ও ১১২টি বিশেষ কেবিন রাখা হয়েছে। নিচের তিনটি তলা বেজমেন্ট হিসেবে ব্যবহৃত হবে, যেখানে গাড়ি পার্কিং ও প্রয়োজনীয় সার্ভিস সেকশন রয়েছে।

স্মরণ করা যেতে পারে, ২০০৬ সালের ২৩ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। ২০১২ সালে ৩০০ শয্যা নিয়ে হাসপাতালটি প্রথম যাত্রা শুরু করে। পরবর্তীতে রোগীর চাপ বিবেচনায় শয্যা বাড়িয়ে ৫০০ করা হয়েছিল। বেগম খালেদা জিয়ার জন্মদিনে তারই সুযোগ্য পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন ৫০০ শয্যার উদ্বোধন করলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা। সংশ্লিষ্টদের আশা, শয্যাসংখ্যা দ্বিগুণ হওয়ায় এখন আরও বিপুলসংখ্যক স্নায়ুরোগী আধুনিক ও স্বল্পমূল্যে উন্নত চিকিৎসা পাওয়ার সুযোগ পাবেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

দক্ষিণ এশিয়ার বৃহত্তম নিউরো হাসপাতাল ঢাকায়

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত