গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে পাঁচ মাসে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে।
শনিবার (১৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) হামের উপসর্গে মারা গেছে আট শিশু। এর মধ্যে ঢাকায় ছয়জন এবং সিলেটে দুজন মারা গেছেন।
১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মোট ৮০৩ শিশু এবং নিশ্চিত হামে ৯৯ শিশু- সর্বমাত্র ৯০২ শিশুর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৭২৮ শিশু এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৭০ জনের শরীরে। এ সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৭৯৮ শিশু।
পাঁচ মাসে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৪১ হাজার ৭৭৬ জনে এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৭ হাজার ৮০০ জনের শরীরে। মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ৫৯ হাজার ৫৭৬ জন।
এ সময়ে এক লাখ ১৯ হাজার ৮৯ শিশু সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘণ্টায় হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭০০ শিশু এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৪৯ জন।

শনিবার, ১৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন