সংবাদ

হাম উপসর্গে ঝরলো আরও ২ প্রাণ, মৃত্যু বেড়ে ৮৮০

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৫:০৮ পিএম

হাম উপসর্গে ঝরলো আরও ২ প্রাণ, মৃত্যু বেড়ে ৮৮০
ছবি : সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।

মঙ্গলবার (১১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এই হিসাব।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৮০ জনে। এর মধ্যে নিশ্চিত হামে ৯৮ জন এবং হামের উপসর্গ নিয়ে ৭৮২ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা ও সিলেট বিভাগে একজন করে মারা গেছেন। একই সময়ে ১০৭ জনের হাম শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৩৮৫ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ৮৭২ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৩৮ হাজার ১৮৪ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাম প্রতিরোধে গণটিকা কার্যক্রম জোরদার করা হচ্ছে। সংক্রমণ বাড়লে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করতে পরামর্শ দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

হাম উপসর্গে ঝরলো আরও ২ প্রাণ, মৃত্যু বেড়ে ৮৮০

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।

মঙ্গলবার (১১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এই হিসাব।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৮০ জনে। এর মধ্যে নিশ্চিত হামে ৯৮ জন এবং হামের উপসর্গ নিয়ে ৭৮২ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা ও সিলেট বিভাগে একজন করে মারা গেছেন। একই সময়ে ১০৭ জনের হাম শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৩৮৫ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ৮৭২ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৩৮ হাজার ১৮৪ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাম প্রতিরোধে গণটিকা কার্যক্রম জোরদার করা হচ্ছে। সংক্রমণ বাড়লে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করতে পরামর্শ দেওয়া হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত