সংবাদ

হামে ঝরলো আরও ৫ প্রাণ, আক্রান্ত ১০২৫

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৪:১০ পিএম

হামে ঝরলো আরও ৫ প্রাণ, আক্রান্ত ১০২৫
ছবি : সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার ২৫টি শিশু।

বুধবার (১২ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়ে আরও একটি শিশু প্রাণ হারিয়েছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট ৭৮৬ শিশু এবং নিশ্চিত হামে ৯৯ শিশু- সর্বমোট ৮৮৫ শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ৮৪টি শিশু হামে আক্রান্ত হয়েছে এবং হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৯৪১। এ সময় ৮৭৯টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এবং ৮৪৭টি শিশু ছাড়পত্র পেয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক লাখ ৩৯ হাজার ১২৫ এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭ হাজার ৪৬৯। এদের মধ্যে এক লাখ ২১ হাজার ১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এক লাখ ১৬ হাজার ৮২৭ জন ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১২ আগস্ট ২০২৬

হামে ঝরলো আরও ৫ প্রাণ, আক্রান্ত ১০২৫

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার ২৫টি শিশু।

বুধবার (১২ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়ে আরও একটি শিশু প্রাণ হারিয়েছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট ৭৮৬ শিশু এবং নিশ্চিত হামে ৯৯ শিশু- সর্বমোট ৮৮৫ শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ৮৪টি শিশু হামে আক্রান্ত হয়েছে এবং হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৯৪১। এ সময় ৮৭৯টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এবং ৮৪৭টি শিশু ছাড়পত্র পেয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক লাখ ৩৯ হাজার ১২৫ এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭ হাজার ৪৬৯। এদের মধ্যে এক লাখ ২১ হাজার ১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এক লাখ ১৬ হাজার ৮২৭ জন ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত