সংবাদ

হামে আরও ৫ জনের মৃত্যু, সর্বোচ্চ ঢাকায়

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৮:১৫ পিএম

হামে আরও ৫ জনের মৃত্যু, সর্বোচ্চ ঢাকায়
ছবি : সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে দুই জন ঢাকা বিভাগের এবং একজন করে সিলেট, চট্টগ্রাম ও রংপুর বিভাগের বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৭৯১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৯ জন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ৭৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে ৩৪৫ জন। দ্বিতীয় অবস্থানে সিলেট বিভাগ, সেখানে মারা গেছেন ১২৮ জন। এ ছাড়া রাজশাহীতে ৯১, চট্টগ্রামে ৬২, বরিশালে ৪৭, ময়মনসিংহে ৭২, খুলনায় ৩২ ও রংপুর বিভাগে ১৪ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৯৫ জন। এর মধ্যে ঢাকা বিভাগে ৩০৬ জন, রাজশাহীতে ২৯, সিলেটে ৯৪, চট্টগ্রামে ২১৩, বরিশালে ১৩৮, ময়মনসিংহে ৪৮, খুলনায় ৪১ ও রংপুর বিভাগে ২৬ জন ভর্তি হয়েছেন।

এ নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম রোগী ভর্তির সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ২১ হাজার ৯০৮ জনে। এর মধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন এক লাখ ১৭ হাজার ৬৯০ জন।

দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৪০ হাজার ৭৬ জনে। আর নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৭ হাজার ৫৪৩ জনের শরীরে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

হামে আরও ৫ জনের মৃত্যু, সর্বোচ্চ ঢাকায়

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে দুই জন ঢাকা বিভাগের এবং একজন করে সিলেট, চট্টগ্রাম ও রংপুর বিভাগের বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৭৯১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৯ জন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ৭৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে ৩৪৫ জন। দ্বিতীয় অবস্থানে সিলেট বিভাগ, সেখানে মারা গেছেন ১২৮ জন। এ ছাড়া রাজশাহীতে ৯১, চট্টগ্রামে ৬২, বরিশালে ৪৭, ময়মনসিংহে ৭২, খুলনায় ৩২ ও রংপুর বিভাগে ১৪ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৯৫ জন। এর মধ্যে ঢাকা বিভাগে ৩০৬ জন, রাজশাহীতে ২৯, সিলেটে ৯৪, চট্টগ্রামে ২১৩, বরিশালে ১৩৮, ময়মনসিংহে ৪৮, খুলনায় ৪১ ও রংপুর বিভাগে ২৬ জন ভর্তি হয়েছেন।

এ নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম রোগী ভর্তির সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ২১ হাজার ৯০৮ জনে। এর মধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন এক লাখ ১৭ হাজার ৬৯০ জন।

দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৪০ হাজার ৭৬ জনে। আর নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৭ হাজার ৫৪৩ জনের শরীরে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত