সংবাদ

শিশু রামিসা হত্যা মামলা: সম্পন্ন হয়েছে আপিল শুনানির প্রস্তুতি

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ১২:৫০ পিএম

শিশু রামিসা হত্যা মামলা: সম্পন্ন হয়েছে আপিল শুনানির প্রস্তুতি
ছবি : সংগৃহীত

আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স এবং আপিল শুনানির যাবতীয় প্রস্তুতি এখন সম্পন্ন। বুধবার (১২ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

জানা যায়, বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজাকে নিয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এর আগে রাষ্ট্রপক্ষের আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছিলেন সলিসিটরকে। সেই নির্দেশ অনুযায়ী গত ২৫ জুন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের পক্ষে লড়তে সুপ্রিম কোর্টের আইনজীবী হাফিজুর রহমান খানকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিযুক্ত করা হয়।

মামলার বিবরণ অনুযায়ী, ১৯ মে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা করেন সোহেল রানা, যে অপরাধে তাকে সহযোগিতা করেন স্ত্রী স্বপ্না আক্তার। ঘটনার ভয়াবহতা বিবেচনায় ঢাকার শিশু অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন দুই আসামিকেই মৃত্যুদণ্ডাদেশ দেন। রায় ঘোষণার পর তাদের পাঠানো হয় কনডেম সেলে, যেখান থেকে তারা রায় চ্যালেঞ্জ করে জেল আপিল দাখিল করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১২ আগস্ট ২০২৬

শিশু রামিসা হত্যা মামলা: সম্পন্ন হয়েছে আপিল শুনানির প্রস্তুতি

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স এবং আপিল শুনানির যাবতীয় প্রস্তুতি এখন সম্পন্ন। বুধবার (১২ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

জানা যায়, বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজাকে নিয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এর আগে রাষ্ট্রপক্ষের আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছিলেন সলিসিটরকে। সেই নির্দেশ অনুযায়ী গত ২৫ জুন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের পক্ষে লড়তে সুপ্রিম কোর্টের আইনজীবী হাফিজুর রহমান খানকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিযুক্ত করা হয়।

মামলার বিবরণ অনুযায়ী, ১৯ মে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা করেন সোহেল রানা, যে অপরাধে তাকে সহযোগিতা করেন স্ত্রী স্বপ্না আক্তার। ঘটনার ভয়াবহতা বিবেচনায় ঢাকার শিশু অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন দুই আসামিকেই মৃত্যুদণ্ডাদেশ দেন। রায় ঘোষণার পর তাদের পাঠানো হয় কনডেম সেলে, যেখান থেকে তারা রায় চ্যালেঞ্জ করে জেল আপিল দাখিল করেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত