সংবাদ

‘লাশের ভিডিও-ছবি দেখালেই গণমাধ্যম বন্ধ’ : ট্রাইব্যুনালে ফোনালাপ ফাঁস

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৭:৪২ পিএম

‘লাশের ভিডিও-ছবি দেখালেই গণমাধ্যম বন্ধ’ : ট্রাইব্যুনালে ফোনালাপ ফাঁস

জুলাই গণঅভ্যুত্থানের সময়কার মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সরকারের সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চতুর্থ দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করেছে রাষ্ট্রপক্ষ।

সোমবার ট্রাইব্যুনাল- এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন বিচারকের প্যানেলে এই শুনানি অনুষ্ঠিত হয়। প্যানেলের অন্য সদস্যরা হলেন: বিচারক মো. মঞ্জুরুল বাছিদ বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

শুনানিকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের মধ্যকার একটিচাঞ্চল্যকর’ ফোনালাপের রেকর্ড আদালতে উপস্থাপন করা হয়। ফোনালাপে গণমাধ্যমকে দেওয়া চরম হুমকির চিত্র উঠে এসেছে।

কথোপকথনে ওবায়দুল কাদের বলেন, "এই যে যারা কথা শোনে না, টিভি চ্যানেলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা..."

উত্তরে মোহাম্মদ আরাফাত বলেন, "ওই যে অফ করে দিছি গতকাল দুই একটা। আজকেও বলে রাখছি যেগুলো শুনবেন না অফ করে দিতে সাথে সাথে।"

পুনরায় ওবায়দুল কাদের নির্দেশ দিয়ে বলেন, "আজকে যেন কোনো সংঘাতের খবর না দেয়।"

তখন আরাফাত বলেন, "আজকে ওদেরকে বলছি যে, আজকে যদি কোনো সংঘর্ষের মারামারির ভিডিও ফুটেজ বা ছবি দেখায়, ওদের এনিমি অফ দ্য স্টেট হিসেবে ডিক্লেয়ার করা হবে এবং সারা জীবনের জন্য বন্ধ করে দেবো। আর ওই যে বঙ্গবন্ধু স্যাটেলাইটে বসা রাখছি যে, আপনি কন্সট্যান্টলি দেখবেন যে, টিভি সংঘর্ষের ছবি দেখাবে সাথে সাথে অফ করে দেবেন। আমার কোনো পারমিশনের জন্য মেসেজ পাঠাবেন না আপনাকে ঢালাও পারমিশন দিয়ে রাখলাম আর উইদাউট মাই পারমিশন এটা অন করবেন না, আর এই ব্যবস্থা নিয়ে রাখছি কাদের ভাই।"

আদালতে উপস্থাপিত এই অডিওতে স্পষ্ট হয় কীভাবে ক্ষমতাচ্যুত সরকার সংঘাতের খবর চেপে যেতে স্যাটেলাইটের মাধ্যমে সরাসরি প্রচার বন্ধের নির্দেশ দিয়েছিল।

ওবায়দুল কাদের আরাফাত ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১০ আগস্ট ২০২৬

‘লাশের ভিডিও-ছবি দেখালেই গণমাধ্যম বন্ধ’ : ট্রাইব্যুনালে ফোনালাপ ফাঁস

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত