বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় রোববার (১৬ আগস্ট) ঢাকার অবস্থানে বেশ উন্নতি দেখা গেছে। বায়ুমান সূচকে ঢাকার বাতাস আজ ‘মাঝারি’ বা ‘সহনীয়’ পর্যায়ে রয়েছে। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, আজ সকাল সোয়া আটটার দিকে দূষণের তালিকায় ২৯তম অবস্থানে ছিল ঢাকা।
রোববার সকাল ৮টা ২০ মিনিটে ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ৭০। আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০-এর মধ্যে থাকলে সেই বাতাসকে ‘মাঝারি’ বা ‘সহনীয়’ হিসেবে গণ্য করা হয়। অর্থাৎ আজ ঢাকার বাতাস জনস্বাস্থ্যের জন্য খুব একটা ঝুঁকিপূর্ণ নয়।
অন্যদিকে, রোববার বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা। শহরটির বায়ুমান স্কোর ১৯১। তালিকায় দ্বিতীয় অবস্থানে ১৮২ স্কোর নিয়ে আছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। ১৭২ স্কোর নিয়ে ইন্দোনেশিয়ার জাকার্তা তৃতীয় এবং ১৬১ স্কোর নিয়ে বাহরাইনের মানামা চতুর্থ অবস্থানে রয়েছে। পঞ্চম স্থানে থাকা কাতারের দোহার স্কোর ১৫২।
আইকিউএয়ারের স্কোর অনুযায়ী, বায়ুমান ০ থেকে ৫০-এর মধ্যে থাকলে তাকে ‘ভালো’ বলা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ এবং ১৫১ থেকে ২০০ স্কোর হলে সবার জন্য ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ুকে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে ‘দুর্যোগপূর্ণ’ ধরা হয়।
দীর্ঘদিন ধরে বায়ুদূষণে ধুঁকতে থাকা ঢাকার জন্য আজকের এই সূচক স্বস্তির বার্তা দিচ্ছে।
\

রোববার, ১৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন