বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী পালন করেছে কৃষক শ্রমিক জনতা লীগ। শনিবার (১৫ আগস্ট) রাজধানীর মতিঝিলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে দলটির সভাপতি মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম) উপস্থিত ছিলেন।
এসময় ১৯৭১ সালের ১৫ আগস্ট ধানমণ্ডির ৩২ নাম্বারের নিজ বাড়িতে নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বীর মুক্তিযোদ্ধা, লেখক, সাহিত্যিক, সাংবাদিক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। তারা বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং তার রাজনৈতিক ও ঐতিহাসিক ভূমিকা নিয়ে আলোচনা করেন।
এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। তার অবদান ও মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরার পাশাপাশি জাতীয় জীবনে ঐতিহাসিক ঘটনাগুলো থেকে শিক্ষা নিতে হবে।
স্মরণসভা শেষে শামস সাঈদ সম্পাদিত ‘শোকাবহ আগস্ট’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়। ম্যাগাজিনটিতে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাস, ১৫ আগস্টের মর্মান্তিক ঘটনা এবং জাতীয় জীবনে এর প্রভাব নিয়ে বিভিন্ন লেখা প্রকাশিত হয়েছে।

শনিবার, ১৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন