‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্য সামনে রেখে সারা দেশে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্যাপিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় বর্ণাঢ্য র্যালি, জলাশয়ে পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও সফল মৎস্যচাষিদের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
আত্রাই (নওগাঁ) : নওগাঁর আত্রাইয়ে ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্যাপিত হয়েছে। রবিবার (১৬ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালি, পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল জলিল চকলেট, উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার ও সিনিয়র মৎস্য কর্মকর্তা মাকসুদুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মনিরুজ্জামান বলেন, 'দেশের অর্থনীতি, পুষ্টি ও কর্মসংস্থানে মৎস্য খাতের গুরুত্ব অপরিসীম। দেশীয় মাছের বিলুপ্তি রোধে আমাদের আরও সচেতন হতে হবে এবং জলাশয়ের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে হবে।' সভা শেষে মৎস্য খাতে বিশেষ অবদান রাখায় সফল চাষিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
সাটুরিয়া (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের সাটুরিয়ায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ শুরু হয়েছে। রবিবার (১৬ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা বেনজীর ফারজিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন ও উপজেলা বিএনপি নেতা আব্দুর রহমান। সভাপতির বক্তব্যে মৎস্য কর্মকর্তা বেনজীর ফারজিন বলেন, 'মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন নিশ্চিতে মৎস্য দপ্তর নিরলস কাজ করে যাচ্ছে। মৎস্য চাষিদের যেকোনো কারিগরি সহায়তা দিতে প্রশাসন সর্বদা প্রস্তুত রয়েছে।' অনুষ্ঠানে উপজেলার সফল মৎস্য চাষিদের সম্মাননা প্রদান করা হয়।
সুনামগঞ্জ : সুনামগঞ্জে সাড়ম্বরে উদ্যাপিত হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬। রবিবার (১৬ আগস্ট) সকালে জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মিজানুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা সন্দীপন মজুমদার ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট শেরনূর আলী। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, 'পুষ্টি ও আমিষের চাহিদা পূরণে দেশীয় মাছের কোনো বিকল্প নেই। দারিদ্র্য বিমোচন ও জাতীয় অর্থনীতি সমৃদ্ধ করতে মৎস্য চাষকে তৃণমূল পর্যায়ে আরও জনপ্রিয় করতে হবে।' সভা শেষে দেশীয় মাছ ও শুঁটকি উৎপাদনে বিশেষ অবদানের জন্য পাঁচজন উদ্যোক্তার হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
ঠাকুরগাঁও : ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে ঠাকুরগাঁওয়ে জাতীয় মৎস্য পক্ষ শুরু হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার সরকারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. রফিকুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। সভায় জেলা প্রশাসক মো. রফিকুল হক বলেন, 'দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে মৎস্য খাতের অবদান অনস্বীকার্য। নিরাপদ মাছ উৎপাদন নিশ্চিত করার পাশাপাশি আমাদের প্রাকৃতিক জলাশয়গুলো রক্ষায় মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।' আগামী ১৮ আগস্ট পর্যন্ত জেলায় নানা কর্মসূচির মাধ্যমে এই মৎস্য পক্ষ পালন করা হবে।
বান্দরবান : বান্দরবানে র্যালি, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। সকালে পার্বত্য জেলা পরিষদ ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে জেলা পরিষদের লেকে মাছের পোনা অবমুক্ত করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ৩০০ নম্বর আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী। পরে জেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপপরিচালক বিশ্বজিৎ বৈরাগী, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আবুল মনসুর ও অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে। সভায় প্রধান অতিথির বক্তব্যে সাচিং প্রু জেরী বলেন, 'পাহাড়ি এলাকায় আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের মাধ্যমে মৎস্যচাষ আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে। এতে আমিষের চাহিদা মেটানোর পাশাপাশি স্থানীয় অর্থনীতিতে নতুন গতি আসবে।' অনুষ্ঠান শেষে মৎস্যচাষে বিশেষ অবদান রাখায় পাঁচজন সফল চাষির হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
ফেনী:
আধুনিক প্রযুক্তির মাধ্যমে মাছের উৎপাদন বাড়ানোর আহ্বান জানিয়ে ফেনীতে জাতীয় মৎস্য পক্ষ পালিত হয়েছে। জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে র্যালি শেষে কার্যালয় সংলগ্ন পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মনিরা হক বলেন, 'মাছ চাষে স্বাবলম্বিতা অর্জনের মাধ্যমে জাতীয় অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে হবে। আধুনিক ও পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহারে সবাইকে এগিয়ে আসতে হবে।' সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. এ এস এম সোহরাব আল হোসাইন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন ও জেলা মৎস্য কর্মকর্তা মো. মাসুদুল হাসান।
মানিকগঞ্জ : মানিকগঞ্জে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। রোববার সকালে জেলা শহরে র্যালি শেষে পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, 'দেশের অর্থনীতিতে গতিশীলতা আনা ও পুষ্টির চাহিদা পূরণে মৎস্য খাতের অবদান অপরিসীম। সরকার এই সম্পদ সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নিয়েছে।' জেলা প্রশাসক নাজমুল আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান ও পিপি নূরতাজ আলম বাহার। পরে মন্ত্রী একটি গাছের চারা রোপণ করেন।
ত্রিশাল (ময়মনসিংহ) : ময়মনসিংহের ত্রিশালে বর্ণাঢ্য শোভাযাত্রা ও পোনামাছ অবমুক্তকরণের মাধ্যমে মৎস্য পক্ষ পালন করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিছুজ্জামান মৃধা। সভায় খামার ব্যবস্থাপক মোজাম্মেল হক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সামসুজ্জামান মাসুম ও সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে মফিজুল ইসলাম বলেন, 'মাছ চাষের মাধ্যমে বেকারত্ব দূর করে গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করা সম্ভব।'
খাগড়াছড়ি : পাহাড়ি অঞ্চলে মাছের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। রোববার সকালে টাউন হল প্রাঙ্গণ থেকে র্যালি উদ্বোধনকালে তিনি বলেন, 'মৎস্যজীবীদের প্রশিক্ষণ ও স্থানীয় জলাশয় সংরক্ষণে সরকারি সহায়তা আরও জোরদার করা হবে।' জেলা মৎস্য কর্মকর্তা ড. রাজু আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। পরে সরকারি কলেজের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
বদলগাছী (নওগাঁ) : বদলগাছীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি শুরু হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা বলেন, 'প্রকৃত মৎস্যজীবীদের পেশা টিকিয়ে রাখতে আগামী বছর থেকে তাদের হাতেই সরকারি খাস পুকুর লিজ দেওয়া হবে।' উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহান, এসি ল্যান্ড পলাশ উদ্দিন ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু। সভা শেষে সফল চাষিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
নেছারাবাদ (পিরোজপুর) : পিরোজপুরের নেছারাবাদে র্যালি ও আলোচনা সভার মাধ্যমে জাতীয় মৎস্য পক্ষ শুরু হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা নিরাপদ ও পুষ্টিকর মাছের জোগান নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। প্রধান অতিথির বক্তব্যে অমিত দত্ত বলেন, 'পরিকল্পিত মৎস্য চাষ কর্মসংস্থান ও খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী করবে।' অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফারিয়া কনক, সাবেক মেয়র শফিকুল ইসলাম ফরিদ ও কৃষি কর্মকর্তা মাহফুজুর রহমান।
সাপাহার (নওগাঁ) : সাপাহারে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মৎস্য পক্ষের উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজের সভাপতিত্বে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্যে রোমানা রিয়াজ বলেন, 'আধুনিক প্রযুক্তির ব্যবহার ও সঠিক সংরক্ষণের মাধ্যমে মৎস্য সম্পদকে আরও সমৃদ্ধ করতে হবে।' অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা শামীম রেজা, থানার পরিদর্শক (তদন্ত) এসএম নাজমুল হুদা ও উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী বেনু।
চাঁদপুর : ইলিশসহ দেশীয় মাছ রক্ষায় নিষিদ্ধ জাল ও ফাঁদ ব্যবহার বন্ধের ওপর জোর দিয়েছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। রবিবার সকালে সদর উপজেলা অডিটোরিয়ামে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, 'চায়না দুয়ারি জাল ব্যবহার বন্ধ করলে আগামী দুই বছরের মধ্যে মাছের উৎপাদন কয়েক গুণ বেড়ে যাবে। প্রশাসনের একার পক্ষে এটি সম্ভব নয়, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মতো সম্মিলিত প্রচেষ্টায় জাটকা ও মা ইলিশ রক্ষা করতে হবে।' জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান ও নৌ পুলিশের এসপি সৈয়দ মোশফিকুর রহমান। সভা শেষে সফল চাষিদের সম্মাননা প্রদান ও উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
পঞ্চগড় : পঞ্চগড়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে উৎসবমুখর পরিবেশে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদ পুকুরে পোনা অবমুক্ত করে কর্মসূচির উদ্বোধন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভিনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা ডা. কে এম আব্দুল হালিম, জেলা জামায়াতের আমির ইকবাল হোসেন ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক সরকার হায়দার। সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, 'মাছ নিরাপদ প্রাণিজ আমিষের অন্যতম উৎস। মৎস্য উৎপাদন বাড়িয়ে দেশের পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি সাধারণ মানুষকে স্বাবলম্বী করার সর্বাত্মক উদ্যোগ নিতে হবে।' অনুষ্ঠানে পাঁচজন মৎস্য চাষিকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
গাইবান্ধা : গাইবান্ধায় বর্ণাঢ্য র্যালি ও পোনা অবমুক্তকরণের মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপিত হয়েছে। রবিবার সকালে স্থানীয় স্বাধীনতা প্রাঙ্গণ থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে পৌর পার্কে প্রধান অতিথি হিসেবে পোনা অবমুক্ত করেন সংসদ সদস্য মো. আব্দুল করিম। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুণ্ডু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবদুর রাশেদ ও পৌর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহীদ। সভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল করিম এমপি বলেন, 'দেশের অর্থনীতিতে মৎস্য খাতের অবদান অপরিসীম। আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং নিরাপদ মৎস্য উৎপাদনের মাধ্যমে আমরা বিশ্ববাজারেও নিজেদের অবস্থান সুসংহত করতে পারি।' অনুষ্ঠান শেষে জেলার পাঁচজন সফল চাষিকে সম্মাননা দেওয়া হয়।
পত্নীতলা (নওগাঁ) : নওগাঁর পত্নীতলায় র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এ জেড এম নাহিদ হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন, মৎস্য কর্মকর্তা রুজিনা পারভীন ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আশিষ কুমার। সভায় প্রধান অতিথির বক্তব্যে এনামুল হক এমপি বলেন, 'মাছে ভাতে বাঙালি হিসেবে আমাদের ঐতিহ্য ধরে রাখতে মাছের উৎপাদন বাড়ানো জরুরি। পতিত জলাশয়গুলোকে মৎস্য চাষের আওতায় এনে দেশের আমিষের জোগান নিশ্চিত করতে হবে।' আলোচনা শেষে অতিথিরা উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।
চরফ্যাশন (ভোলা) : ভোলার চরফ্যাশনে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ পালন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু, সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতীয়া। সভায় সভাপতির বক্তব্যে রুমানা আফরোজ বলেন, 'দেশের অর্থনৈতিক উন্নয়ন ও প্রোটিনের চাহিদা মেটাতে রূপালি মাছের উৎপাদন বৃদ্ধি ও আধুনিক মৎস্য চাষের কোনো বিকল্প নেই।' অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ পুকুরে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।
দেওয়ানগঞ্জ (জামালপুর) : জামালপুরের দেওয়ানগঞ্জে আলোচনা সভার মাধ্যমে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নাম থাকলেও যোগ দিতে পারেননি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শফিউল আলম ও স্থানীয় মৎস্যজীবী প্রতিনিধিরা। সভায় মৎস্য কর্মকর্তা শফিউল আলম বলেন, 'দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণ ও অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তাই দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণে সবাইকে সচেতন হতে হবে।'
মহেশপুর (ঝিনাইদহ) : ঝিনাইদহের মহেশপুরে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষাবিদ এটিএম খাইরুল আনাম ও উপজেলা মৎস্য কর্মকর্তা দীন ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে মতিয়ার রহমান বলেন, 'মাছ চাষের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে হবে এবং আধুনিক প্রযুক্তিনির্ভর মাছ চাষে সবাইকে এগিয়ে আসতে হবে।' সভা শেষে শ্রেষ্ঠ মৎস্য খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) : মুন্সীগঞ্জের সিরাজদিখানে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে ৪০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জামশেদ ফরিদী। সভায় বক্তারা বলেন, 'জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করার মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধি ও মৎস্যসম্পদের ভারসাম্য রক্ষা করা সম্ভব, যা জাতীয় অর্থনীতিতে বড় অবদান রাখবে।'
গজারিয়া (মুন্সীগঞ্জ) : মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়ার সভাপতিত্বে র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সামাদ ও উপজেলা প্রকৌশলী সামিউল আরেফিন। সভায় বক্তারা মৎস্যসম্পদ সংরক্ষণ ও নিরাপদ মাছের সরবরাহ নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পরে রসুলপুর ফেরিঘাট এলাকায় নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়।
দোহার (ঢাকা) : ঢাকার দোহারে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ উদ্যাপিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রবিউল ইসলাম ও দোহার থানার ওসি আবু বকর সিদ্দিক। প্রধান অতিথির বক্তব্যে আবু আশফাক বলেন, 'মৎস্য আইন মেনে মাছ শিকার করতে হবে; মা ইলিশ সংরক্ষণের সময় নদী থেকে মাছ ধরা বন্ধ রাখলে আমাদের জাতীয় সম্পদ রক্ষা পাবে।' আলোচনা শেষে সফল মৎস্যচাষিদের মাঝে সনদ বিতরণ করা হয়।
পলাশ (নরসিংদী) : নরসিংদীর পলাশে উৎসবমুখর পরিবেশে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা রোখসানা সুলতানা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) রাকীন মাশরুর খান, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা ও উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার। প্রধান অতিথির বক্তব্যে ইশতিয়াক আহমেদ বলেন, 'দেশের অর্থনীতি, পুষ্টি ও কর্মসংস্থানে মৎস্য খাতের গুরুত্ব অপরিসীম। আধুনিক প্রযুক্তিনির্ভর মৎস্য চাষের প্রসার ঘটিয়ে বেকারত্ব দূর করার পাশাপাশি আমাদের আমিষের চাহিদাও পূরণ করতে হবে।' অনুষ্ঠান শেষে সফল মৎস্য চাষিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
কালিয়াকৈর (গাজীপুর) : গাজীপুরের কালিয়াকৈরে বর্ণাঢ্য র্যালি ও নদীতে মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হয়েছে। উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে র্যালিটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে ঘাটাখালী নদীতে গিয়ে শেষ হয়। পরে নদীতে মাছের পোনা অবমুক্ত করেন অতিথিরা। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা, উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাদিয়া তাসমিন মুনমুন ও উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদ হাসান। সভায় বক্তারা বলেন, 'মাছের উৎপাদন বাড়াতে প্রাকৃতিক জলাশয়গুলো সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। অবৈধ জালের ব্যবহার বন্ধ করে পোনা মাছ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে।'
শিবগঞ্জ (বগুড়া) : বগুড়ার শিবগঞ্জে র্যালি ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ শুরু হয়েছে। সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তারিকুল ইসলাম সাবু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান। বিশেষ অতিথি ছিলেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান ও সংশ্লিষ্ট দপ্তরের পদস্থ কর্মকর্তারা। প্রধান অতিথির বক্তব্যে জিয়াউর রহমান বলেন, 'মাছ চাষের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে হবে এবং নিরাপদ মাছ উৎপাদনে চাষিদের আরও প্রশিক্ষিত করে তুলতে হবে।' আলোচনা সভা শেষে মৎস্য খাতে বিশেষ অবদান রাখার জন্য সফল চাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন