সংবাদ

সাতক্ষীরা থেকে ঠাকুরগাঁও, লড়াইয়ের ঘোষণা হিরো আলমের

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৫:৫৭ পিএম

সাতক্ষীরা থেকে ঠাকুরগাঁও, লড়াইয়ের ঘোষণা হিরো আলমের
ছবি : সংগৃহীত

রাজনীতি ও বিনোদন জগতের যুগপৎ সমীকরণে নতুন করে সরগরম হয়ে উঠেছে দেশের রাজনৈতিক অঙ্গন। বিএনপির সাবেক মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন। বিএনপি থেকে রাষ্ট্রপতি পদে দলের এই জ্যেষ্ঠ নেতার নাম চূড়ান্ত হওয়ায় শিগগিরই তিনি মন্ত্রিত্ব, সংসদ সদস্য পদ এবং দলীয় সব পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন।

এর ফলে তার শূন্য হতে যাওয়া ঠাকুরগাঁও-১ (ঠাকুরগাঁও সদর) আসনে উপ-নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে রাজনৈতিক অঙ্গনে ‘আলোচনার’ জন্ম দিয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম।

কোনো আনুষ্ঠানিক তফশিল কিংবা উপ-নির্বাচনের প্রক্রিয়া শুরু হওয়ার আগেই এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন হিরো আলম। বগুড়ার ছেলে হিসেবে উত্তরাঞ্চলের রাজনীতির মাঠে থাকার ইচ্ছে থেকেই তার এই হুটহাট সিদ্ধান্ত বলে জানা গেছে।

নিজের এই নতুন সিদ্ধান্তের পেছনের কারণ ব্যাখ্যা করে আশরাফুল আলম ওরফে হিরো আলম বলেন, "আপনারা জানেন আমি কিছুদিন আগে সাতক্ষীরার একটি আসন থেকে নির্বাচনের ঘোষণা দিয়েছিলাম। তখন তো আর জানতাম না, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের আসনটি ফাঁকা হবে। জানলে আমি সাতক্ষীরায় প্রার্থী হতাম না। কারণ আমার এলাকার লোকজন বলছেন আমি বগুড়ার ছেলে, আমি যেন উত্তরাঞ্চলেই থাকি।"

আসন নির্বাচনের প্রেক্ষাপট তুলে ধরে তিনি আরও যোগ করেন, "এই চিন্তা থেকেই আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী হবো।"

হিরো আলম সাফ জানিয়ে দেন, কোনো রাজনৈতিক দলের ব্যানারে নয়, বরং আগের মতোই এবারও সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবেই ভোটে লড়বেন তিনি।

ইতোমধ্যে নির্বাচন সংক্রান্ত প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার অংশ হিসেবে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা, মনোনয়নপত্র জমা ও তা যাচাই-বাছাইয়ের সময়সূচি নির্বাচন কমিশনের ওপরই নির্ভর করছে। ফলে কমিশন নির্ধারিত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর চূড়ান্ত হবে হিরো আলমের প্রার্থিতা।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৬ আগস্ট ২০২৬

সাতক্ষীরা থেকে ঠাকুরগাঁও, লড়াইয়ের ঘোষণা হিরো আলমের

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত