সংবাদ

১০ তলা আদালত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইনমন্ত্রী

প্রতিনিধি, বরিশাল
প্রতিনিধি, বরিশাল
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৬:১২ পিএম

১০ তলা আদালত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইনমন্ত্রী
আলোচনা সভায় উপস্থিত আইনজীবী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। ছবি : সংবাদ

বরিশাল জেলা দায়রা ও জজ আদালত প্রাঙ্গণে ১০ তলাবিশিষ্ট নতুন বিচার বিভাগীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। রোববার (১৬ আগস্ট) দুপুরে ভবনটির নির্মাণকাজের উদ্বোধন শেষে জেলা আইনজীবী সমিতির সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী আসাদুজ্জামান সমসাময়িক রাজনীতি ও দেশের ইতিহাস তুলে ধরে বলেন, 'আপনারা যারা ধৈর্য ধরে কথাগুলো শুনছেন, তাদের বলব আরও ধৈর্য ধরুন। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি বিশ্বাস ও আস্থা রাখুন।' তিনি আরও বলেন, দেশের সংকটের মুহূর্তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল ও খন্দকার মোশতাকদের ক্ষমতার লোভের কারণেই বঙ্গবন্ধুকে প্রাণ দিতে হয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগের কথা স্মরণ করে মন্ত্রী বলেন, 'খালেদা জিয়াকে প্রস্তাব দেওয়া হয়েছিল এ দেশের মানুষকে ভুলে যাওয়ার জন্য, না করলে তার দুই ছেলেকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। কিন্তু তিনি বলেছিলেন, শহীদ জিয়ার ভালোবাসার এই দেশ ছেড়ে আমি কোথাও যাব না। প্রয়োজনে দুই ছেলের জীবনের বিনিময়ে হলেও এ দেশে আমার লাখো কোটি সন্তানের কাছেই আমি থাকব।'

বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পিপি অ্যাডভোকেট মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এবং গেস্ট অফ অনার হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য ও হুইপ অ্যাডভোকেট মুজিবুর রহমান সরওয়ার। অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ইমন। সভায় বিএনপি নেতা আকন কুদ্দুসুর রহমান ও জেলা যুবদলের নেতা অ্যাডভোকেট আতিকুল ইসলাম বাবলুসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে আইনজীবীরা তাদের কয়েকটি দাবি আইনমন্ত্রীর কাছে তুলে ধরেন। এর মধ্যে রয়েছে–বরিশালে মেট্রোপলিটন আদালতের জন্য আলাদা ১০ তলা ভবন নির্মাণ, জাজেস কোয়ার্টার তৈরি এবং বার্ষিক ১৫ হাজার কোটি টাকা কোর্ট ফি আয়ের অন্তত ২ শতাংশ আইনজীবীদের কল্যাণে বরাদ্দ দেওয়া।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৭ আগস্ট ২০২৬

১০ তলা আদালত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইনমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত