সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো (পে-স্কেল) চূড়ান্ত করেছে সরকার। যে কোনো সময় এটি ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুস সাত্তার।
রোববার (১৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মুখ্য সচিব বলেন, গত ১১ বছর পে-স্কেল না বাড়ায় প্রায় ১৮ লাখ সরকারি চাকরিজীবী মুদ্রাস্ফীতির চাপে পড়েছেন। তিনি বলেন, জনগণের জন্য কষ্টকর হলেও সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন কাঠামো নির্ধারণ করতে হবে।
সরকারের প্রধান চ্যালেঞ্জ এখন অর্থনীতি উল্লেখ করে মুখ্য সচিব বলেন, সংকট মোকাবিলায় কর্মসংস্থান সৃষ্টি ও উৎপাদনশীলতা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সরকার।
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ এবং আগের সরকারের বিকল্প ব্যবস্থা না থাকায় বর্তমান গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কথা তুলে ধরেন তিনি।
মুখ্য সচিব আরও জানান, রাশিয়া, ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও চীন থেকে বহুমুখী সরবরাহ শৃঙ্খল (সাপ্লাই চেইন) তৈরির চেষ্টা করছে সরকার।
এ ছাড়া মন্ত্রিসভায় রদবদল নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত।

রোববার, ১৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন