সংবাদ

সাঘাটায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন

প্রতিনিধি, গাইবান্ধা
প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৬:১৯ পিএম

সাঘাটায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন
ধ্বংসস্তূপে পরিণত ‘এআরবি ব্রিকস’ ইটভাটা। ছবি : সংবাদ

উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়নে গাইবান্ধার সাঘাটায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। রোববার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার বোনারপাড়া ইউনিয়নের বাটি গ্রামে ‘এআরবি ব্রিকস’ নামের একটি ইটভাটার চিমনি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। সাঘাটায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এটিই প্রশাসনের প্রথম অভিযান।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমেন পালের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করেন। অভিযানে জেলা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গাইবান্ধা জেলায় মোট ১২৫টি ইটভাটার মধ্যে মাত্র ১৬টির বৈধতা রয়েছে। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী, জেলার ১০৯টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে পর্যায়ক্রমে আইনি ব্যবস্থা নেওয়ার কথা রয়েছে। সেই তালিকার অংশ হিসেবেই আজ সাঘাটায় এই অভিযান চালানো হলো।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমেন পাল বলেন, ‘হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে আমরা অবৈধ ইটভাটার বিরুদ্ধে এই অভিযান শুরু করেছি। এআরবি ব্রিকসের চিমনি ভাঙার মাধ্যমে সাঘাটায় এই কার্যক্রমের সূচনা হলো। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে এবং তালিকার বাকি অবৈধ ইটভাটাগুলোতেও পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৭ আগস্ট ২০২৬

সাঘাটায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়নে গাইবান্ধার সাঘাটায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। রোববার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার বোনারপাড়া ইউনিয়নের বাটি গ্রামে ‘এআরবি ব্রিকস’ নামের একটি ইটভাটার চিমনি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। সাঘাটায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এটিই প্রশাসনের প্রথম অভিযান।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমেন পালের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করেন। অভিযানে জেলা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গাইবান্ধা জেলায় মোট ১২৫টি ইটভাটার মধ্যে মাত্র ১৬টির বৈধতা রয়েছে। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী, জেলার ১০৯টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে পর্যায়ক্রমে আইনি ব্যবস্থা নেওয়ার কথা রয়েছে। সেই তালিকার অংশ হিসেবেই আজ সাঘাটায় এই অভিযান চালানো হলো।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমেন পাল বলেন, ‘হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে আমরা অবৈধ ইটভাটার বিরুদ্ধে এই অভিযান শুরু করেছি। এআরবি ব্রিকসের চিমনি ভাঙার মাধ্যমে সাঘাটায় এই কার্যক্রমের সূচনা হলো। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে এবং তালিকার বাকি অবৈধ ইটভাটাগুলোতেও পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে।’

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত