সংবাদ

বান্দরবানে ৮ লাখ টাকার অবৈধ সেগুন কাঠ জব্দ

প্রতিনিধি, বান্দরবান
প্রতিনিধি, বান্দরবান
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৯:০৭ পিএম

বান্দরবানে ৮ লাখ টাকার অবৈধ সেগুন কাঠ জব্দ
ছবি : সংবাদ

বন বিভাগের একশ্রেণির কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে যোগসাজশে বনজ সম্পদ পাচারের অভিযোগের মধ্যেই বান্দরবানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করেছে সেনাবাহিনী। রোববার (১৬ আগস্ট) সদর জোনের আওতাধীন বেতছড়া আর্মি ক্যাম্পের সদস্যরা নিয়মিত টহল চলাকালে এসব কাঠ উদ্ধার করেন।

সেনা সূত্র জানায়, রোববার সকালে বান্দরবান-বেতছড়া সড়কের কদমপ্রু পাড়া এলাকায় রাস্তার পাশে পরিবহনের উদ্দেশ্যে অবৈধভাবে মজুত করে রাখা কাঠের সন্ধান পান সেনাসদস্যরা। পরে বন বিভাগকে খবর দেওয়া হলে বেতছড়া রেঞ্জ অফিসের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ৩১৫ টুকরা সেগুন কাঠ জব্দ করেন। জব্দ করা ২৪৯ দশমিক ৫১ ঘনফুট কাঠের আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৭৩ হাজার ২৮৫ টাকা। এসব কাঠের মালিক হিসেবে স্থানীয় মো. শাকিল খানের নাম জানা গেছে।

জব্দ করা কাঠগুলো পরে বেতছড়া রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বন বিভাগের কিছু অসাধু সদস্যের সহায়তায় দীর্ঘদিন ধরে পাহাড়ের দুর্গম এলাকা থেকে অবৈধভাবে বনজ সম্পদ আহরণ ও পাচার করা হচ্ছে।

বেতছড়া রেঞ্জ কর্মকর্তা ইসরাইল হোসেন বলেন, সেনাবাহিনীর সহযোগিতায় পরিত্যক্ত অবস্থায় কাঠগুলো জব্দ করা হয়েছে। এগুলোর কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। বন আইনে মামলাসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বনজ সম্পদ রক্ষায় তাদের নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত থাকবে। অবৈধ কাঠ পাচারের বিরুদ্ধে এমন অভিযান আরও জোরদার করা হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৬ আগস্ট ২০২৬

বান্দরবানে ৮ লাখ টাকার অবৈধ সেগুন কাঠ জব্দ

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত