সংবাদ

এবার ডেমরায় ‘বোমা’, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৯:৩৫ পিএম

এবার ডেমরায় ‘বোমা’, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট
রাজধানীর ডেমরা এলাকায় বোমা সদৃশ বস্তু।

রাজধানীর ডেমরা এলাকায় দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট (সিটিটিসি)। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে কাজ করছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম ডিসপোজাল ইউনিট।

রোববার (১৬ আগস্ট) বিকেলে ডেমরার সারুলিয়া পশ্চিম নিঝুমবাগ তালেব আলী মসজিদের সামনে থেকে বস্তু দুটি উদ্ধার করা হয়।

এর আগে রাজধানীর মেট্রোরেলের একটি স্টেশন ও সাভারে পৃথক স্থানে প্রেসার কুকার বোমা উদ্ধারের ঘটনা ঘটে। সেই ঘটনার পর এবার বোমা সদৃশ বস্তু উদ্ধারের খবর এল ডেমরা থেকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মসজিদের সামনে কালো টেপ মোড়ানো অবস্থায় বস্তু দুটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সিটিটিসি ও বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা। ইতোমধ্যে একটি বস্তু নিস্ক্রিয় করা হয়েছে। অন্যটি নিস্ক্রিয় করার কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনাস্থলে থাকা সিটিটিসির এক কর্মকর্তা বলেন, ‘কিছু দিন আগে যাত্রাবাড়ির জনপদ মোড়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এই ঘটনার তদন্তে নেমে আসামি ধরতে গিয়ে আমরা দুটি বোমা সদৃশ বস্তুর সন্ধান পাই।’

রাত সাড়ে ৮টার দিকে বোম ডিসপোজাল ইউনিটের এক কর্মকর্তা বলেন, ‘খবর পেয়ে আমাদের লোক সেখানে গেছে। পরিস্থিতি অনুযায়ী তারা কাজ করছেন। আপাতত বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।’

ডেমরা থানার ওসি মোহাম্মদ তাইফুর রহমান বলেন, ‘আমরা বিকেল ৫টায় খবর পাই। এরপর বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। তারা এসে কার্যক্রম চালাচ্ছে। এই ঘটনায় সংশ্লিষ্ট একজন আটক আছেন। এর বেশি কিছু আপাতত বলতে পারছি না। আমাদের ঘটনাস্থল থেকে অনেক দূরে রাখা হয়েছে।’

বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা উদ্ধারকৃত বস্তু দুটি পরীক্ষা-নিরীক্ষা করছেন। এগুলো আসল বোমা নাকি নকল, তা নিশ্চিত হওয়ার পর বিস্তারিত জানানো হবে বলে পুলিশ জানিয়েছে।

গেল ২৪ জুলাই মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে একটি ছাতার ভেতর পাইপ বোমা বা আইইডি লুকিয়ে রাখা ছিল। ডিএমপির বোম ডিসপোজাল ইউনিট সেটি নিয়ন্ত্রিত বিস্ফোরণে নিষ্ক্রিয় করে। এ সময় এক পথচারী সামান্য আহত হন।

গত ১১ আগস্ট সাভারের দক্ষিণ শ্যামপুর এলাকায় তিনতলা একটি বাড়িতে অভিযান চালিয়ে ১১টি পাইপবোমাসহ (আইইডি) বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে সাভার থানায় আরিফসহ ছয়জনের নাম উল্লেখ করে মামলা করে পুলিশ।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

এবার ডেমরায় ‘বোমা’, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত