ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে ধস্তাধস্তি ও পুলিশ সদস্যদের ওপর হামলা চালিয়ে কাস্টডিতে থাকা এক আসামিকে ছিনিয়ে নেওয়ার অপচেষ্টা চালিয়েছে একদল দুর্বৃত্ত। এ সময় পুলিশের তীব্র বাধার মুখে ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ হলেও হামলায় দুই পুলিশ সদস্য আহত হন।
ঘটনাস্থল থেকে দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তাররা হলেন: সাভারের প্রতারণা মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি সোহাগ খান (৩৬) এবং তাদের তথ্য সরবরাহকারী নাজমুল হাসান (১৯)।
আদালত পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শনিবার বিকেল সোয়া ৫টার দিকে সাভার মডেল থানার এক প্রতারণা মামলার আসামি মো.
ছিনতাইকারীদের হামলায় এএসআই হানিফ মাহমুদ ও কনস্টেবল তোফায়েল আহম্মেদ গুরুতর আহত হন।
রবিবার বিকেলে ঢাকা জেলা পুলিশের কোর্ট পরিদর্শক কামাল উদ্দীন দুই আসামি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সরকারি কাজে বাধা প্রদান, পুলিশের ওপর হামলা ও হেফাজত থেকে আসামি ছিনিয়ে নেওয়ার অপচেষ্টার দায়ে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানার ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলাটি দায়ের করেন।

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন