সংবাদ

টাইগারদের ভিডিও কলে অভিনন্দন প্রধানমন্ত্রীর

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১০:১৯ পিএম

টাইগারদের ভিডিও কলে অভিনন্দন প্রধানমন্ত্রীর

অস্ট্রেলিয়ার মাটিতে তাদেরই হারিয়ে প্রথমবারের মতো ঐতিহাসিক টেস্ট জয় লাভ করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। রোববার ডারউইনে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। দীর্ঘ ২৩ বছর পর ক্যাঙ্গারুদের দেশে টেস্ট খেলতে নেমেই এমন স্মরণীয় জয় তুলে নেওয়ায় টাইগারদের আন্তরিক অভিনন্দন ও দেশের মানুষের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ঐতিহাসিক জয় নিশ্চিতের সময় প্রধানমন্ত্রী কিশোরগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করছিলেন। ডারউইনে খেলা শেষ হওয়ার পরপরই তিনি বাংলাদেশ দলের খেলোয়াড়দের সঙ্গে ভিডিও কলে যুক্ত হন। ড্রেসিংরুমে থাকা বিজয়ী বীরদের সাথে আলাপকালে ঐতিহাসিক এই সাফল্যের জন্য প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আব্দুল্লাহ আল মাহমুদ শাহরিয়ারের তথ্যমতে খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সবাইকে প্রধানমন্ত্রী আন্তরিক অভিনন্দন জানান।

ক্রিকেট মাঠে বাংলাদেশের এমন অবিস্মরণীয় পারফরম্যান্সের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, "অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে তাদের মাটিতে বাংলাদেশের এই ঐতিহাসিক জয় দেশের ক্রিকেটের জন্য অত্যন্ত গৌরবের। দলের খেলোয়াড়দের দৃঢ় মনোবল, আত্মবিশ্বাস, দক্ষতা ও দলগত প্রচেষ্টার ফলেই এই অসাধারণ সাফল্য অর্জিত হয়েছে।"

সেই সঙ্গে ক্রিকেটারদের জয়ের এই ধারা ধরে রাখার আহ্বান জানিয়ে তিনি আশাবাদ প্রকাশ করেন যে, পরের টেস্টেও বাংলাদেশ একই মানসিকতা নিয়ে মাঠ মাতাবে এবং এই বড় অর্জনকে সিরিজ জয়ে রূপান্তর করবে।

উল্লেখ্য, আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দল অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন এক দৃষ্টান্ত তৈরি করল বাংলাদেশ। এর আগে ২০১৭ সালে ঘরের মাঠ মিরপুরে অজিদের প্রথমবার টেস্টে হারিয়েছিল বাংলাদেশ। তবে এবার অজিদের ঘরের মাঠে কন্ডিশনের সব চ্যালেঞ্জ জয় করে পাওয়া এই অভাবনীয় জয় দেশের ক্রিকেট ইতিহাসে এক নতুন যুগের সূচনা করল।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

টাইগারদের ভিডিও কলে অভিনন্দন প্রধানমন্ত্রীর

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত