সংবাদ

বাসায় বসেই হোল্ডিং ট্যাক্স ও লাইসেন্স ফি

একবারে ৫ বছরের ট্রেড লাইসেন্স নবায়নের সুযোগ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১০:১৪ পিএম

একবারে ৫ বছরের ট্রেড লাইসেন্স নবায়নের সুযোগ

রাজধানীর ব্যবসায়ীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে ও ব্যবসা-বাণিজ্য সহজীকরণে একবারে ৫ বছরের ট্রেড লাইসেন্স নবায়নের সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম। একই সঙ্গে নগরবাসীকে সেবা দিতে ঘরে বসেই হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্সসহ যাবতীয় ফি পরিশোধের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

রবিবার রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) কার্যালয়ে ‘স্থানীয় ব্যবসা-বাণিজ্য, আইনশৃঙ্খলা, যানজট পরিস্থিতির উন্নয়ন ও ট্রেড লাইসেন্স সেবা’ শীর্ষক যৌথ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডিসিসিআই ও ডিএসসিসি যৌথভাবে এ সভার আয়োজন করে। সভায় ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ স্বাগত বক্তব্য দেন। এ ছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মাসুদ করিম ও ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমানসহ বিশিষ্টজনেরা বক্তব্য রাখেন।

ট্রেড লাইসেন্স নবায়নের বিষয়ে ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম স্পষ্ট করে বলেন, "আপনারা বলেছেন পাঁচ বছর, হ্যাঁ, এটা আমরা করতে পারি। কয়েকদিনের মধ্যেই আপনাদের জানাব যে পাঁচ বছরের মধ্যে আপনারা যে চান, পাঁচ বছরের একবারে রিনিউ করে নিন। সেই ব্যবস্থাটা আমরা ইনশা আল্লাহ করে ফেলব।"

ট্রেড লাইসেন্স জালিয়াতি রোধ ও নাগরিক সেবা বেগবান করতে ইতিমধ্যে ওয়ান স্টপ সার্ভিস চালুর নির্দেশ দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, "ট্রেড লাইসেন্স পর্যন্ত জাল হয়ে গেছে। জাল হয়ে দেখা যায়, এইটা হাতে হাতে চলে যায়। সিটি করপোরেশন জানেই না, সিটি করপোরেশনের রাজস্বও পাচ্ছে না। মাঝখান দিয়ে আরেকটা চক্র ট্রেড লাইসেন্স জাল করে এটা দিয়ে দিচ্ছে।"

সাইনবোর্ডের কর বাড়ানো হচ্ছে না জানিয়ে প্রশাসক মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের ওপর জোর দেন এবং পুরান ঢাকার বকেয়া ট্রেড লাইসেন্স সমাধানে মার্কেটভিত্তিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি পুরান ঢাকার ৪১৬ বছরের ঐতিহ্য রক্ষায় ঐতিহ্যবাহী পঞ্চায়েত ব্যবস্থা চালুর উদ্যোগের কথাও ব্যক্ত করেন তিনি।

ঢাকাকে নিজের শহর হিসেবে ভালোবাসার আহ্বান জানিয়ে তিনি বলেন, "এই বাড়িটা মনে করতে হবে। ঢাকাটাকে অন্তর থেকে ভালোবাসতে হবে। তাহলেই কিন্তু আজকের যে সমস্যাগুলো বলছেন, এই সমস্যাগুলো আমরা সর্ট আউট করতে পারব।"

রাজধানীর যানজট পরিস্থিতিকে শহরের প্রধান সংকট হিসেবে উল্লেখ করে আব্দুস সালাম বলেন, "আজকের মূল যে দুটো সমস্যা, ঢাকা শহর চলছে না। এটা সত্যি কথা। কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। এই কারণে আপনাদের বিশেষ করে বেশিরভাগ ক্ষতি হচ্ছে। আপনাদের ক্ষতি মানে রাষ্ট্রের ক্ষতি। রাষ্ট্র এই ক্ষতি পোষাতে পারবে না।"

একই সাথে হকার ও ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে কঠোর শৃঙ্খলার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, "আমরা তো উচ্ছেদ চাই না, কিন্তু একটা শৃঙ্খলা তো আসতে হবে। হকারদের যখনই হাত দেই, একটা মিটিং শুরু হয়, একটা আন্দোলন শুরু করে দেয়। কিন্তু এ ব্যাপারে আপনাদেরও সোচ্চার হতে হবে।"

হকারদের কারণে নগর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা কঠিন হয়ে পড়ছে উল্লেখ করে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, "আপনি যে ট্যাক্স আজ সিটি করপোরেশনকে দেন, রাষ্ট্রকে দেন-দেবেন, এই হকার কয়টা পয়সা দিচ্ছে? অথচ ঢাকা শহরটাকে সবচেয়ে জঞ্জাল করছেন তারা।"

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

একবারে ৫ বছরের ট্রেড লাইসেন্স নবায়নের সুযোগ

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত