উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশের মধ্য দিয়ে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘এডমিশন ফেস্ট, ফল-২০২৬’।
নতুন শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সুবিধার্থে আয়োজিত এই মাসব্যাপী ভর্তি মেলা ১৬ আগস্ট বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ফেস্টের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল মান্নান চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিন, বিভাগীয় প্রধান ও কর্মকর্তাদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের প্রিন্সিপাল অ্যাডভাইজার প্রফেসর ড. মো. আনোয়ারুল কবির, রেজিস্ট্রার মো. সাকির হোসাইন, স্কুল অব ইঞ্জিনিয়ারিং-এর ডিন প্রফেসর ড. শহিদুল ইসলাম খান, স্কুল অব বিজনেস-এর ডিন প্রফেসর আবুল কালাম, স্কুল অব ল-এর ডিন প্রফেসর মোহাম্মদ আজহারুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ জাহেদুর রহমান এবং প্রক্টর মো. আনিছুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

সোমবার, ১৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন