সংবাদ

গাজীপুরে মুসা হত্যা মামলায় রায় দিল আদালত

জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৩:৩৫ পিএম

গাজীপুরে মুসা হত্যা মামলায় রায় দিল আদালত
ছবি : সংগৃহীত

গাজীপুরে মুসা আহম্মেদ রাফি নামের এক যুবককে হত্যার দায়ে মহির উদ্দিন ওরফে মহর নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সোমবার (১৭ আগস্ট) দুপুরে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক আলমগীর আল মামুন এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত মহির উদ্দিন কুড়িগ্রামের রৌমারী থানার কোনাটিপাড়া এলাকার বাসিন্দা।

মামলার সংক্ষিপ্ত বিবরণ অনুযায়ী, ২০২৩ সালের ২৬ জুন রাতে মুসা আহম্মেদ রাফিকে হত্যার পর তার মরদেহ গুমের চেষ্টা করেন মহির উদ্দিন। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দিলে মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে আজ আদালত এ রায় দেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

গাজীপুরে মুসা হত্যা মামলায় রায় দিল আদালত

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

গাজীপুরে মুসা আহম্মেদ রাফি নামের এক যুবককে হত্যার দায়ে মহির উদ্দিন ওরফে মহর নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সোমবার (১৭ আগস্ট) দুপুরে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক আলমগীর আল মামুন এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত মহির উদ্দিন কুড়িগ্রামের রৌমারী থানার কোনাটিপাড়া এলাকার বাসিন্দা।

মামলার সংক্ষিপ্ত বিবরণ অনুযায়ী, ২০২৩ সালের ২৬ জুন রাতে মুসা আহম্মেদ রাফিকে হত্যার পর তার মরদেহ গুমের চেষ্টা করেন মহির উদ্দিন। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দিলে মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে আজ আদালত এ রায় দেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত