সংবাদ

১৮০ দিনে নতজানু পররাষ্ট্রনীতির অবসান

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৪:১৮ পিএম

১৮০ দিনে নতজানু পররাষ্ট্রনীতির অবসান

বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের গত ছয় মাসে দেশে বিগত দিনের নতজানু পররাষ্ট্রনীতির পূর্ণ অবসান হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন।

তিনি উল্লেখ করেন, বৈশ্বিক কূটনৈতিক ও বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে এখন ‘সবার আগে বাংলাদেশ’ নীতি অনুসরণ করে রাষ্ট্র পরিচালনা করা হচ্ছে।

সোমবার (১৭ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘শাপলা’ হলে বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

মতবিনিময় সভায় মাহদী আমিন স্পষ্ট করে বলেন, "ছয় মাসে অবসান হয়েছে নতজানু পররাষ্ট্রনীতির। সমতা ও ন্যায্যতার ভিত্তিতে কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলা হবে। অভ্যন্তরীণ বিষয়ে এখন কারও হস্তক্ষেপের সুযোগ নেই।"

দেশের অর্থনৈতিক পরিবেশ গতিশীল করা এবং প্রশাসনিক ব্যবস্থার সংস্কার নিয়ে মাহদী আমিন বলেন, "বিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য বিনিয়োগবান্ধব নীতিমালা নেওয়া হয়েছে। একই সঙ্গে রাজনৈতিক হয়রানিমুক্ত পুলিশ ও প্রশাসন গড়ে তোলা হয়েছে।"

সরকারের এসব পদক্ষেপে গত ছয় মাসে জনগণের অভূতপূর্ব সমর্থন মিলেছে বলেও তিনি মন্তব্য করেন।

জনগণের দেয়া গণরায় ও নির্বাচনি অঙ্গীকার পূরণের বিষয়ে তিনি জানান, "ভোটের কালি শুকানোর আগেই নির্বাচনি ইশতেহারে দেওয়া কর্মসূচির বাস্তবায়ন শুরু হয়েছে। ইশতেহারে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।"

নাগরিক সেবা ও অর্থনৈতিক সংস্কার জোরদারে ২০০টি ইলেকট্রনিক বাস আনার তথ্য জানিয়ে তিনি আরও উল্লেখ করেন, অর্থনীতিতে গতিশীলতা আনার সংস্কারের পাশাপাশি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল প্রণয়নের কাজও অনেকটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।

বিগত শাসনামলের প্রভাব কাটিয়ে উঠে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করে মাহদী আমিন বলেন, "১৬ বছরের ফ্যাসিবাদ-পরবর্তী ধ্বংসস্তূপের মধ্যে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলা হচ্ছে। দায়িত্ব গ্রহণের ছয় মাসে সরকার সবার বাকস্বাধীনতা ও মানবাধিকার নিশ্চিত করেছে।"

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৭ আগস্ট ২০২৬

১৮০ দিনে নতজানু পররাষ্ট্রনীতির অবসান

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত