সংবাদ

সরকারের ছয় মাসে এবি পার্টির 'বিস্ফোরক খতিয়ান'

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৪:২২ পিএম

সরকারের ছয় মাসে এবি পার্টির 'বিস্ফোরক খতিয়ান'

‘৩১ দফা রাষ্ট্র মেরামত’, ‘সবার আগে বাংলাদেশ’ ও ‘উই হ্যাভ এ প্ল্যান’; নানা স্বপ্নময় প্রতিশ্রুতির খোলসে ক্ষমতায় এসে বিএনপি সরকার দেশের অর্থনীতি, জ্বালানি খাত ও সুশাসনকে গভীর অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ (এবি) পার্টি।

সোমবার রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটি দাবি করে, প্রথম ছয় মাসে জনগণের যে প্রত্যাশা ছিল, তা এখন চরম হতাশায় পরিণত হয়েছে।

বিজয়নগরে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই সম্মেলনে দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু সরকারের কাজকর্মে ক্ষোভ প্রকাশ করে বলেন, "একটি নির্বাচিত সরকারের মূল্যায়নের জন্য ছয় মাস কম সময় নয়। তবে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের তুলনায় এখন পরিস্থিতি আরও খারাপ হয়েছে। বিশেষ করে সরকারের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবস্থাপনা বর্তমানে খুবই হতাশাজনক পরিস্থিতি তৈরি করেছে।"

তিনি আরও বলেন, "মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে, কিন্তু সে অনুযায়ী জীবনমান উন্নত হয়নি। প্রশাসনের বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ায় দলীয় লোক নিয়োগ এবং ক্যাম্পাসভিত্তিক সহিংসতা সরকারের সুশাসন নিয়ে মারাত্মক সংশয় তৈরি করেছে। দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে মানুষের জীবনসংগ্রাম অবর্ণনীয় কষ্টে নিপতিত হয়েছে। বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে শত শত কলকারখানা বন্ধ হয়ে গেছে। সরকার যেখানে নতুন কর্মসংস্থানের আশা দেখিয়েছিল, সেখানে উলটো বেকারত্ব আরও বেড়েছে।"

প্রধানমন্ত্রী তার আচরণ ও কর্মযজ্ঞে মিতব্যয়িতা ও সময়ানুবর্তিতার বার্তা দিলেও মাঠপর্যায়ে তার কোনো প্রতিফলন নেই উল্লেখ করে মঞ্জু সতর্ক করে বলেন, "সরকার যেভাবে দেশ চালাচ্ছে, তাতে বিরোধী দলের আন্দোলন করারই কোনো দরকার হবে না। জনদুর্ভোগের কারণে সাধারণ নাগরিকরাই ধৈর্য হারিয়ে রাস্তায় নামবে।"

সংবাদ সম্মেলনে পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সরকারের নীতিগত অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, "রাজনৈতিক সহিংসতার সংস্কৃতি আবার ফিরে আসছে, যা কাম্য ছিল না। তবে রাজনৈতিক সহনশীলতা এখন পর্যন্ত রয়েছে, এটি ইতিবাচক দিক।"

সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি স্মারণ করিয়ে দিয়ে তিনি তীব্র সমালোচনা করে বলেন, "তাদের ওয়াদা ছিল ক্রীড়াঙ্গনকে দলীয়করণ করা হবে না, কিন্তু তারা সেটি রাখেনি। বিচার বিভাগ ও দুর্নীতি দমন কমিশন (দুদক) পুনর্গঠন নিয়েও বিএনপি ওয়াদা রাখেনি। ছয় মাসের মধ্যে বিএনপি তাদের ৩১ দফা ভুলে গেছে।"

গুমের ঘটনার বিচার প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে তিনি যোগ করেন, "গুম ও মানবাধিকার বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের অধ্যাদেশ বাতিল করে আওয়ামী লীগের আইনের চেয়েও দুর্বল আইন করা হয়েছে। যারা গুম করে, তাদেরই তদন্তের দায়িত্ব দেওয়ার ক্ষমতা দিয়েছে বিএনপি সরকার।"

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৭ আগস্ট ২০২৬

সরকারের ছয় মাসে এবি পার্টির 'বিস্ফোরক খতিয়ান'

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত