নীলফামারীর ডোমারে গরুবাহী নছিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহাজান আলী (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। সোমবার (১৭ আগস্ট) সকাল ৯টার দিকে ডোমার-জলঢাকা মহাসড়কের তিনবট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহাজান ডিমলা উপজেলার রামডাঙ্গা গ্রামের সাইদুল ইসলামের ছেলে। দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন–মমিনুর রহমান (৩০), শফিকুল ইসলাম (৫০), মশিয়ার রহমান (৩৫) ও লোকমান হোসেন (৪৫)। তাদের উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে মশিয়ার ও লোকমানকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, সকালে শাহাজান পাসপোর্ট সংক্রান্ত কাজে মোটরসাইকেলে করে ডিমলা থেকে নীলফামারীর দিকে যাচ্ছিলেন। তিনবট এলাকায় একটি সংযোগ সড়ক থেকে প্রধান সড়কে ওঠার সময় বিপরীত দিক থেকে আসা একটি গরুবাহী নছিমন মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে শাহাজানসহ তিন আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ সময় নছিমনের চালকসহ আরও দুজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহাজানকে মৃত ঘোষণা করেন।
ডোমার থানার উপপরিদর্শক (এসআই) কাওসার আলী বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে শাহাজানের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার, ১৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন