সংবাদ

১৮০ দিন পূর্ণ করল সরকার, প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সভা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১২:০৭ পিএম

১৮০ দিন পূর্ণ করল সরকার, প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সভা
প্রধানমন্ত্রীর কার্যালয়। ছবি : সংগৃহীত

বিএনপি নেতৃত্বাধীন সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন বা ছয় মাস পূর্ণ হলো আজ। এই উপলক্ষ্যে সরকারের গত ছয় মাসের অর্জন, চলমান কার্যক্রম এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে সোমবার (১৭ আগস্ট) এক বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘শাপলা’ হলে বেলা ১১টায় এই সভা শুরু হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের উদ্যোগে আয়োজিত এই সভায় সরকারের গত ছয় মাসের সাফল্য ও চ্যালেঞ্জগুলো পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যৎ অগ্রাধিকার নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

সভায় সরকারের গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন উপদেষ্টা ও মন্ত্রী উপস্থিত থাকবেন। তাদের মধ্যে রয়েছেন–প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও কৃষি উপদেষ্টা নজরুল ইসলাম খান, রাজনৈতিক উপদেষ্টা ও শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী, জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, তথ্য ও প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং তথ্য ও প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

এ ছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন, তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ডা. জাহিদ উর রহমান, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার এবং প্রেস সচিব সালেহ শিবলী সভায় উপস্থিত থাকবেন। এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রেস উইংয়ের কর্মকর্তারাও এই আলোচনায় অংশ নেবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সভায় সরকারের গত ১৮০ দিনের নেওয়া বিভিন্ন জনগুরুত্বপূর্ণ উদ্যোগের অগ্রগতি মূল্যায়ন করা হবে। পাশাপাশি উন্নয়ন পরিকল্পনা নিয়ে গণমাধ্যমের প্রশ্ন ও মতামতের ভিত্তিতে পরবর্তী কর্মপন্থা ঠিক করা হতে পারে। সরকারের ছয় মাস পূর্তিতে এই সভাটিকে আগামীর পথনকশা তৈরির একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন নীতিনির্ধারকেরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৭ আগস্ট ২০২৬

১৮০ দিন পূর্ণ করল সরকার, প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সভা

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত