সংবাদ

পাকুন্দিয়ায় বাসের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত, শিশুসহ আহত ৪

প্রতিনিধি, কিশোরগঞ্জ
প্রতিনিধি, কিশোরগঞ্জ
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৫:৪৮ পিএম

পাকুন্দিয়ায় বাসের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত, শিশুসহ আহত ৪
ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাসের ধাক্কায় নজরুল ইসলাম (৬৫) নামের সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। সোমবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মির্জাপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এক শিশুসহ আরও চারজন আহত হয়েছেন।

নিহত নজরুল ইসলাম জেলার করিমগঞ্জ উপজেলার আশুতিয়াপাড়া গ্রামের আবদুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১৭ আগস্ট) সকালে ঢাকা থেকে কিশোরগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস মির্জাপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটির পাঁচ যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নজরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত অন্য চারজনকে উন্নত চিকিৎসার জন্য জেলা শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

পাকুন্দিয়ায় বাসের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত, শিশুসহ আহত ৪

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাসের ধাক্কায় নজরুল ইসলাম (৬৫) নামের সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। সোমবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মির্জাপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এক শিশুসহ আরও চারজন আহত হয়েছেন।

নিহত নজরুল ইসলাম জেলার করিমগঞ্জ উপজেলার আশুতিয়াপাড়া গ্রামের আবদুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১৭ আগস্ট) সকালে ঢাকা থেকে কিশোরগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস মির্জাপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটির পাঁচ যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নজরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত অন্য চারজনকে উন্নত চিকিৎসার জন্য জেলা শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত