সংবাদ

১২৭ যাত্রী নি‌য়ে কাঠমান্ডুতে বিমানের উড়োজাহাজে কারিগরি ত্রুটি

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৮:১২ পিএম

১২৭ যাত্রী নি‌য়ে কাঠমান্ডুতে বিমানের উড়োজাহাজে কারিগরি ত্রুটি

নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে উড্ডয়নের ঠিক আগে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। ফলে ফ্লাইটটি বাতিল করে রানওয়ে থেকে পুনরায় টার্মিনালে ফিরিয়ে আনা হয় এবং যাত্রীদের নামিয়ে রাখা হয়।

এতে কাঠমান্ডু বিমানবন্দরে চরম ভোগান্তিতে পড়েন বিমানটির ১২৭ জন যাত্রী। র‌বিবার (১৬ আগস্ট) বিকেল ৪টায় বিজি৩৭২ নম্বরের এই ফ্লাইটটি ঢাকা অভিমুখে ছেড়ে আসার কথা ছিল। বিমান নির্ধারিত সময়ে যাত্রীদের নিয়ে টার্মিনাল ছেড়ে যায়। রানওয়েতে যাওয়ার কিছুক্ষণ আগেই হঠাৎ জানানো হয়, উড়োজাহাজে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। পরে আবার টার্মিনালে ফিরে আসে বিমান। এরপর যাত্রীদের উড়োজাহাজ থেকে নামিয়ে টার্মিনালে বসিয়ে রাখা হয়েছে।
​পরিস্থিতির বিষয়ে জানতে চাইলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাঠমান্ডুর কান্ট্রি ম্যানেজার বাবুল আক্তার জানান, উড়োজাহাজে কারিগরি ত্রুটি থাকায় নিরাপত্তার স্বার্থে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়েছে। তবে কারিগরি দল কাজ করলেও এই মুহূর্তে ত্রুটি মেরামত করতে ঠিক কত সময় লাগবে, তা সুনির্দিষ্টভাবে বলা সম্ভব নয়।
​যাত্রীদের সুবিধা ও বিকল্প ব্যবস্থা নিয়ে বাবুল আক্তার আরও বলেন, "যাত্রীদের মধ্যে যাদের বিজনেস ক্লাসের টিকিট ছিল, তাদের লাউঞ্জ ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে। অন্য যাত্রীদেরও বিমানের নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে।"
পরবর্তীতে যাত্রীদের ঢাকায় ফেরানোর পরিকল্পনা তুলে ধরে তিনি জানান, কাঠমান্ডু থেকে দিনে দুটি ফ্লাইট পরিচালিত হয় এবং প্রথম ফ্লাইটে ১২৭ জন যাত্রী ছিলেন। যাত্রীদের দ্রুত ফেরত পাঠাতে বিমানের একটি বড় উড়োজাহাজ কাঠমান্ডুতে নিয়ে আসার প্রক্রিয়া চলছে, যাতে আটকে পড়া সব যাত্রীকে একসঙ্গে নিরাপদে ঢাকায় পৌঁছে দেওয়া সম্ভব হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৬ আগস্ট ২০২৬

১২৭ যাত্রী নি‌য়ে কাঠমান্ডুতে বিমানের উড়োজাহাজে কারিগরি ত্রুটি

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত