সংবাদ

মোংলায় আসবে পাইপলাইনের গ্যাস, ৬০ হাজার কর্মসংস্থানের প্রত্যাশা

প্রতিনিধি, বাগেরহাট
প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৮:২৯ পিএম

মোংলায় আসবে পাইপলাইনের গ্যাস, ৬০ হাজার কর্মসংস্থানের প্রত্যাশা
ছবি : সংবাদ

মোংলা বন্দরের অদূরে আকরাম পয়েন্টে এলএনজি স্টেশন স্থাপন করে পাইপলাইনের মাধ্যমে মোংলায় গ্যাস সরবরাহ করার ঘোষণা দিয়েছেন নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানান, এই গ্যাস ব্যবহার করে মোংলায় নতুন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন করা হবে।

সোমবার (১৭ আগস্ট) বিকেলে বাগেরহাটের মোংলা বন্দর বাসস্ট্যান্ডে পৌর বিএনপি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মোংলা পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. জুলফিকার আলীর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেখ রবিউল আলম বলেন, ‘আকরাম পয়েন্ট থেকে ২৩ কিলোমিটার পাইপলাইন টেনে গ্যাস মোংলায় আনা হবে। এর ফলে মোংলা একটি শক্তিশালী ইন্ডাস্ট্রিয়াল হাবে পরিণত হবে।’

বিএনপির এই নেতা রাষ্ট্র ব্যবস্থাপনার আমূল পরিবর্তনের ওপর গুরুত্ব দিয়ে বলেন, জন-আকাঙ্ক্ষা বাস্তবায়নই তাদের রাজনীতির মূল লক্ষ্য।

উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী জানান, মোংলা নদীর ওপর ১০ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণের পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা হবে। এছাড়া মোংলার বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এসইজেড) আগামী অক্টোবর মাস থেকে কাজ শুরু হবে, যা এই অঞ্চলে প্রায় ৬০ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। বন্দরে নতুন জেটি নির্মাণ এবং কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি জানান।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার ও রামপাল উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এর আগে দুপুরে মন্ত্রী বাগেরহাট সদরে দশানী-রামপাল-মোংলা জেলা মহাসড়কের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময় সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ, সংসদ সদস্য মো. আব্দুল আলিম এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে তিনি বাগেরহাট প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং সরকারি পিসি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৭ আগস্ট ২০২৬

মোংলায় আসবে পাইপলাইনের গ্যাস, ৬০ হাজার কর্মসংস্থানের প্রত্যাশা

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত