সংবাদ

আজকের জাতীয় দৈনিকগুলোর শিরোনাম

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৯:৫৪ এএম

আজকের জাতীয় দৈনিকগুলোর শিরোনাম

ছয় মাসে একটিও রাজনৈতিক নিপীড়ন হয়নি: মাহদী আমিন - সংবাদ

বিএনপি নেতৃত্বাধীন নির্বাচিত সরকার দায়িত্ব নেয়ার প্রথম ছয় মাসে দেশে 'একটি বারের জন্যও কোনো রাজনৈতিক নিপীড়ন' ঘটেনি বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেন, গত ১৮০ দিনে বাকস্বাধীনতা, আইনের শাসন এবং মানবাধিকারের ক্ষেত্রে সর্বোচ্চ মানবিকতা ও সহনশীলতার পরিচয় দিয়েছে বর্তমান সরকার।

গতকাল রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের 'শাপলা' সম্মেলন কেন্দ্রে বর্তমান সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। '১৮০ দিন: মানুষের মর্যাদা ও সম্মান প্রতিষ্ঠা' শীর্ষক এই অনুষ্ঠানে সরকারের বিভিন্ন সাফল্যের চিত্র তুলে ধরা হয়। 

রিজার্ভে স্বস্তি, বিনিয়োগ মন্দায় - প্রথম আলো

উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগের স্থবিরতা, দুর্বল ব্যাংক খাত, বড় রাজস্ব ঘাটতি ও ক্রমবর্ধমান ঋণ পরিশোধের চাপ—অর্থনীতির এ সবই উত্তরাধিকারসূত্রে পেয়েছিল বিএনপি সরকার। ছয় মাসে এসব কাঠামোগত সমস্যার সমাধান হয়নি। তবে ডলার, রিজার্ভ, প্রবাসী আয় ও রপ্তানিতে কিছুটা স্বস্তি আছে। মূল্যস্ফীতিও জুলাইয়ে সামান্য কমেছে। যদিও কয়েক বছর ধরে দাম বাড়তে থাকায় মানুষের ক্রয়ক্ষমতা ফেরেনি। বিনিয়োগ ও কর্মসংস্থানেও ঘুরে দাঁড়ানোর স্পষ্ট লক্ষণ নেই। এর সঙ্গে সাম্প্রতিক গ্যাস ও বিদ্যুৎ–সংকট শিল্পের উৎপাদন ব্যাহত করেছে।

ছয় মাসে সরকার ব্যবসার বাধা কমানো, বিনিয়োগ আকর্ষণ এবং ঋণের খরচ কমানোর কিছু উদ্যোগ নিয়েছে। তবে ব্যাংক, রাজস্ব ও জ্বালানি খাতের সংস্কারে দৃশ্যমান অগ্রগতি সীমিত। সার্বিকভাবে অর্থনীতিতে খানিকটা স্থিতিশীলতা এসেছে, কিন্তু পুনরুদ্ধার শুরু হয়নি। 

পে-স্কেল চূড়ান্ত : দুই ধাপে বাস্তবায়ন - নয়া দিগন্ত

সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় বেতন স্কেল চূড়ান্ত করা হয়েছে। এটি দুই ধাপে বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপে বর্ধিত মূল বেতন এবং পরবর্তী ধাপে বিভিন্ন ধরনের ভাতা দেয়া হবে। এ বিষয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, চলতি বছরেই নতুন পে-স্কেল বাস্তবায়ন করা হবে।

এদিকে নতুন বেতন কাঠামো নিয়ে গঠিত সচিব কমিটি এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশনের সুপারিশ প্রণয়ন কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। এখন তা মন্ত্রিসভায় অনুমোদনের জন্য পেশ করা হবে। মন্ত্রিসভায় অনুমোদিত হওয়ার পরই নতুন পে-স্কেল চূড়ান্তভাবে কার্যকর হবে। 

ভারতের নতুন কূটনৈতিক সংকট শেখ হাসিনা - বণিক বার্তা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা চালাচ্ছে ভারত। তবে দেশটিতে আশ্রয় নেয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ঘোষণা নয়াদিল্লির জন্য নতুন কূটনৈতিক সংকট তৈরি করেছে।

হাসিনা দীর্ঘদিন ভারতের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত হলেও সম্প্রতি তার বক্তব্য ঢাকার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথে দিল্লির ‘মাথাব্যথার’ কারণ হয়ে দাঁড়িয়েছে। তাকে আশ্রয় দেয়া অব্যাহত রাখলে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে ভারতের টানাপড়েন আরো গভীর হতে পারে। একই সঙ্গে বাংলাদেশ চীনের আরো কাছে চলে যাওয়ার ঝুঁকিও রয়েছে। অস্ট্রেলিয়াভিত্তিক স্বাধীন আন্তর্জাতিক নীতিবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান (থিংক ট্যাংক) লোয়ি ইনস্টিটিউটের এক বিশ্লেষণে এমন পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে। 

দক্ষতার ঘাটতিতে পিছিয়ে তরুণদের কর্মসংস্থান - যুগান্তর

প্রতিবছর ২০ থেকে ২২ লাখ তরুণ শ্রমবাজারে প্রবেশ করলেও প্রত্যাশা অনুযায়ী তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে না। যে কাজের সুযোগ তৈরি হচ্ছে-অনেক ক্ষেত্রে তার উপযোগী দক্ষ জনবলও পাওয়া যাচ্ছে না। আবার বিদেশের শ্রমবাজারে যাচ্ছে বিপুলসংখ্যক স্বল্প দক্ষ ও অদক্ষ কর্মী। ফলে বেশি কাজ করলেও উঁচুমানের বেতন পাওয়া যাচ্ছে না। এমন বাস্তবতায় দক্ষতা উন্নয়নে সরকারি বিপুল অর্থ ব্যয় কতটা কার্যকর-সেই প্রশ্ন সামনে এসেছে। দেশে বেকারদের ৭৬ শতাংশ তরুণ। আবার উচ্চশিক্ষিত তরুণদের একটি বড় অংশকে চাকরির জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। 

রুফটপ সোলারে যাচ্ছে শিল্প - কালের কন্ঠ

দেশের শিল্প-কারখানা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে রুফটপ সোলারের (ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ) ব্যবহার দ্রুত বাড়ছে। গ্রিডের বিদ্যুতের তুলনায় কম খরচ, জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা, শিল্প-কারখানায় গ্যাসের সংকট এবং ডিজেলচালিত জেনারেটরের উচ্চ ব্যয়ের কারণে রুফটপ সোলার এখন শিল্প খাতে আকর্ষণীয় বিকল্প হয়ে উঠেছে। বিশেষ করে দিনে শিল্প-কারখানার বিদ্যুতের চাহিদার একটি বড় অংশ ছাদভিত্তিক সৌরবিদ্যুতের মাধ্যমে পূরণ করা সম্ভব হওয়ায় এ খাতে বিনিয়োগ বাড়ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে শিল্প-কারখানায় গ্রিড থেকে সরবরাহ করা বিদ্যুতের সর্বোচ্চ ব্যয় প্রতি ইউনিট ১১ টাকা ৫৬ পয়সা। এর বিপরীতে ছাদভিত্তিক সৌরবিদ্যুতের ক্যাপেক্স মডেলে প্রতি ইউনিট বিদ্যুতের খরচ পড়ছে মাত্র চার থেকে সাড়ে চার টাকা। আর অপেক্স মডেলে প্রতি ইউনিটের খরচ সাত থেকে আট টাকার মধ্যে। 

ইউরোপের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা - মানবজমিন

যুক্তরাষ্ট্রের পর এবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারেও বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি প্রতিযোগিতার দৌড়ে পিছিয়ে পড়ছে। ২০২৬ সালের প্রথমার্ধে ইইউতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ১৬.৪৩ শতাংশ কমে ৮.৬৪ বিলিয়ন ইউরোতে নেমে এসেছে।

সংশ্লিষ্টরা জানান, দেশের মোট রপ্তানি আয়ের প্রায় অর্ধেকই আসে ইউরোপীয় ইউনিয়ন থেকে। ফলে এই গুরুত্বপূর্ণ বাজারে প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশের অবস্থান দুর্বল হয়ে পড়া রপ্তানি খাতের জন্য নতুন করে উদ্বেগ তৈরি করেছে। 

ধোঁয়া ছড়াতেই ১৮০০ কোটি - আজকের পত্রিকা

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু সারা দেশে ছড়ালেও এর সংক্রমণ বেশি রাজধানী ঢাকায়। সারা দেশে চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মারা যাওয়া ৭০ জনের মধ্যে ৩২ জনই ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার। চলতি আগস্টের শেষ সপ্তাহ থেকে সেপ্টেম্বর মাসজুড়ে রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে বলে জানিয়েছেন কীটতত্ত্ব গবেষকেরা।

অথচ মশা মারতে ঢাকার দুই সিটি করপোরেশনের চার বছরে খরচ প্রায় ৫০০ কোটি টাকা। গত তিন দশকে এই খরচ মোট ১ হাজার ৮০০ কোটি টাকার বেশি। এই খরচ করা হয়েছে মশা নির্মূলে যন্ত্রপাতি, ওষুধ কেনা ও ছিটাতে। এরপরও মশার উপদ্রব কমছে না। কমেনি ডেঙ্গুসহ মশাবাহিত রোগ। 

ঢাকার ৪০৬ মাদক ব্যবসায়ীর অর্থ-সম্পদ অনুসন্ধান শুরু - সমকাল

দীর্ঘদিন ধরে মাদক নেটওয়ার্কের সঙ্গে সরাসরি যুক্ত ৪০৬ জন মাদক ব্যবসায়ী ও তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে একযোগে অনুসন্ধান শুরু হয়েছে। পুলিশ সদরদপ্তরের চিঠির পরিপ্রেক্ষিতে এ কার্যক্রম শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) মানি লন্ডারিং ইউনিট।

অভিযুক্ত ব্যক্তি ও তাদের স্বজনের স্থাবর-অস্থাবর সম্পদ ও ব্যাংক লেনদেনের তথ্য খুঁজে বের করা হচ্ছে। অনুসন্ধানের অংশ হিসেবে পৃথকভাবে চারটি সংস্থাকে চিঠি দিয়েছে সিআইডি। একসঙ্গে মাদক-সংশ্লিষ্ট এত সংখ্যক ব্যক্তির বিরুদ্ধে অনুসন্ধানের ঘটনা এই প্রথম। সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে এ তথ্য পাওয়া গেছে। 

মেগা প্রকল্পের ভারী বোঝা - বাংলাদেশ প্রতিদিন

বর্তমান সরকারের ওপর আর্থিক চাপ বাড়াচ্ছে পতিত সরকারের অসমাপ্ত মেগা প্রকল্পগুলো। অতিমূল্যায়িত হওয়ায় এসব প্রকল্প বাস্তবায়নে সরকারি অর্থের অপচয় হয়েছে। তবে অন্তর্বর্তী সরকারের সময় এর দু-একটির ডিপিপি সংশোধন করে প্রকল্প ব্যয় কিছুটা কমিয়ে আনার চেষ্টা হয়েছে। শুধু তা-ই নয়, আওয়ামী লীগ আমলে নির্মিত পদ্মা সেতু ও মেট্রোরেল যোগাযোগ খাতে কিছুটা স্বস্তি দিলেও লোকসান গুনছে কর্ণফুলী টানেল। এ ছাড়া বারবার সংশোধন করে ব্যয় বাড়িয়ে বিপুল পরিমাণ সরকারি অর্থের অপচয় ঘটানো হয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে। যার একাংশ খুলে দেওয়া হলেও বড় অংশের কাজ এখনো চলমান। এদিকে কাজ শেষ হওয়ার আগেই উদ্বোধন ঘোষণা করা হয় বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। 

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

আজকের জাতীয় দৈনিকগুলোর শিরোনাম

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত