সংবাদ

মিষ্টির টাকায় সহপাঠীর মায়ের চিকিৎসা, পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

প্রতিনিধি, সখিপুর (টাঙ্গাইল)
প্রতিনিধি, সখিপুর (টাঙ্গাইল)
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৯:১৭ পিএম

মিষ্টির টাকায় সহপাঠীর মায়ের চিকিৎসা, পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
ছবি : সংবাদ

এসএসসি পাসের আনন্দে মিষ্টি কেনার কথা ছিল একদল কিশোরের। কিন্তু সহপাঠীর মায়ের ক্যানসার আক্রান্ত হওয়ার খবরে বদলে যায় তাদের পরিকল্পনা। জমানো টাকা খরচ না করে তারা তা তুলে দেয় অসুস্থ মায়ের চিকিৎসায়। কিশোরদের এই অনন্য মানবিকতার খবর পৌঁছেছে প্রধানমন্ত্রীর দপ্তরে। নাঈমের ক্যানসার আক্রান্ত মায়ের চিকিৎসায় এবার আর্থিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সখিপুর উপজেলার কালিদাস কলতান বিদ্যানিকেতনের শিক্ষার্থী নাঈম শিকদারের মা লাইলী বেগম বর্তমানে ব্লাড ক্যানসারে আক্রান্ত। তিনি সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। নাঈমের বাবা আব্দুল শিকদার কয়েক মাস আগে ঋণ করে কাতার গেলেও সেখানে এখনো থিতু হতে পারেননি। ফলে স্ত্রীর ব্যয়বহুল চিকিৎসা নিয়ে চরম সংকটে পড়ে পরিবারটি।

মায়ের অসুস্থতার খবর শুনে নাঈমের সহপাঠীরা ভিন্ন এক সিদ্ধান্ত নেয়। মিষ্টি মুখ করার আনন্দ বিসর্জন দিয়ে তারা নিজেদের জমানো ২০ হাজার টাকা নাঈমের পরিবারের হাতে তুলে দেয়। পরে শিক্ষক ও অন্যান্য শিক্ষার্থীদের সহযোগিতায় সেই অর্থের পরিমাণ দাঁড়ায় ৪০ হাজার টাকায়।

সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হওয়ার পর তা প্রধানমন্ত্রীর নজরে আসে। সখিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম জানান, প্রধানমন্ত্রী নাঈমের মায়ের চিকিৎসার খোঁজ নিয়েছেন এবং তার পাশে দাঁড়ানোর নির্দেশনা দিয়েছেন।

স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান আগামী শনিবার নাঈমের পরিবারের সঙ্গে দেখা করে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সহায়তা পৌঁছে দেবেন।

প্রধানমন্ত্রীর এই আশ্বাসে স্বস্তি ফিরেছে নাঈমের পরিবারে। নাঈম বলে, ‘সহপাঠীদের দেওয়া সেই টাকায় চিকিৎসা শুরু হয়েছিল। এখন প্রধানমন্ত্রীও পাশে দাঁড়িয়েছেন, এতে আমরা অনেক সাহস পাচ্ছি।’

বিদ্যালয়ের পরিচালক মো. আমিনুল ইসলাম বাদল বলেন, ‘নিজেদের আনন্দ বিসর্জন দিয়ে শিক্ষার্থীরা যে মানবিক শিক্ষার প্রকাশ ঘটিয়েছে, তা সত্যিই অতুলনীয়। প্রধানমন্ত্রীর সহযোগিতা পাওয়ায় আমরা আনন্দিত।’

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

মিষ্টির টাকায় সহপাঠীর মায়ের চিকিৎসা, পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত