সংবাদ

আধুনিক হচ্ছে ডিএমসি: আসছে নতুন ৫ ভবন

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১০:০২ এএম

আধুনিক হচ্ছে ডিএমসি: আসছে নতুন ৫ ভবন
ছবি : সংগৃহীত

দেশের শীর্ষ চিকিৎসা বিদ্যাপীঠ ঢাকা মেডিকেল কলেজের অবকাঠামোয় বড় ধরনের পরিবর্তন আসছে। শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের আবাসন সংকট মেটাতে এবং একাডেমিক কার্যক্রমের প্রসারে সেখানে পাঁচটি নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। ১ হাজার ১৫৪ কোটি টাকার এই প্রকল্পটি বুধবার (১৯ আগস্ট) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের জন্য উপস্থাপনের তালিকায় রয়েছে।

বুধবার সকালে পরিকল্পনা কমিশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা হওয়ার কথা রয়েছে। এ দিনের সভায় ঢাকা মেডিকেলের এই প্রকল্পসহ মোট ১১টি প্রকল্প অনুমোদনের জন্য তালিকাভুক্ত করা হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ১০ হাজার ৪৬ কোটি টাকা।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, ঢাকা মেডিকেলের নতুন প্রকল্পের আওতায় তিনটি ১৫ তলা এবং দুটি ৪ তলা ভবন নির্মাণ করা হবে। ১৫ তলা ভবনগুলোর একটি ব্যবহৃত হবে একাডেমিক কাজে, একটি হবে ছাত্রদের হোস্টেল এবং অন্যটি শিক্ষক-কর্মচারীদের আবাসিক কোয়ার্টার হিসেবে। ২০৩০ সালের মধ্যে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করবে।

বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে প্রায় দেড় হাজার শিক্ষার্থী রয়েছেন। পুরোনো ভবন ও জায়গার স্বল্পতার কারণে দীর্ঘ দিন ধরে সেখানে আবাসন সংকট প্রকট। বিশেষ করে প্রথম বর্ষের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের আবাসন সুবিধা নিশ্চিত করতেই এই মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক মাজহারুল ইসলাম জানান, রাস্তার পাশে ও মর্গের সংলগ্ন এলাকায় বর্তমানের জরাজীর্ণ কিছু টিনশেড ভবন ও পুরোনো কোয়ার্টার ভেঙে এসব নতুন বহুতল ভবন নির্মাণ করা হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

আধুনিক হচ্ছে ডিএমসি: আসছে নতুন ৫ ভবন

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত