নাটোর, গাইবান্ধা ও রংপুরের জেলা প্রশাসক (ডিসি) এবং রাজশাহীর বিভাগীয় কমিশনারকে তাদের বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।
এই চার কর্মকর্তাকে অপসারণ করে মঙ্গলবার (১৮ আগস্ট) গভীর রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, নাটোরের ডিসি আসমা শাহীন, গাইবান্ধার ডিসি মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এবং রংপুরের ডিসি মোহাম্মদ রুহুল আমিনকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। একই আদেশে রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. এ এন এম বজলুর রশীদকেও প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি প্রজ্ঞাপনে তাদের প্রত্যাহারের নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।
এ ছাড়া উল্লেখিত তিন জেলায় নতুন জেলা প্রশাসক এবং রাজশাহী বিভাগে নতুন বিভাগীয় কমিশনার হিসেবে কাউকেও এখনো নিয়োগ দেওয়া হয়নি।

বুধবার, ১৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন