সংবাদ

সরকারি নির্দেশনা অমান্য করায় জরিমানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

প্রতিনিধি, চাঁদপুর
প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০২:১০ পিএম

সরকারি নির্দেশনা অমান্য করায় জরিমানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
ছবি : সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের নির্দেশনা (সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকান খোলা রাখার সময়সীমা) বাস্তবায়নে চাঁদপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। সোমবার (১৭ আগস্ট) রাতে চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

অভিযানে রাত ৮টার পর দোকান খোলা রাখায় দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী বেশ কিছু প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেওয়া হয়। এ ছাড়া আগের দিন কঠোর সতর্কতার পরও নির্দেশনা অমান্য করায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সহায়তায় কয়েকটি দোকানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জেলা প্রশাসন জানিয়েছে, বিদ্যুৎ সাশ্রয় ও শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

সরকারি নির্দেশনা অমান্য করায় জরিমানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের নির্দেশনা (সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকান খোলা রাখার সময়সীমা) বাস্তবায়নে চাঁদপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। সোমবার (১৭ আগস্ট) রাতে চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

অভিযানে রাত ৮টার পর দোকান খোলা রাখায় দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী বেশ কিছু প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেওয়া হয়। এ ছাড়া আগের দিন কঠোর সতর্কতার পরও নির্দেশনা অমান্য করায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সহায়তায় কয়েকটি দোকানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জেলা প্রশাসন জানিয়েছে, বিদ্যুৎ সাশ্রয় ও শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত