কুষ্টিয়ার খোকসায় বিদ্যুতের নতুন সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন এক লাইনম্যানের সহযোগী। তার নাম সাহাদত (৩৮)। তিনি উপজেলার শিমুলিয়া গ্রামের ইব্রাহিম সরদারের ছেলে।
সোমবার (১৭ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার খোকসা-শোমসপুর সড়কের কাদিরপুরে ২০ ফুট উঁচু খুঁটিতে ওঠার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, সাহাদত ও আরেকজন বিদ্যুৎমিস্ত্রি সকাল থেকে কাদিরপুর মোড়ের মুদি ব্যবসায়ী বিল্লাল আলীর দোকানে নতুন মিটার স্থাপনের কাজ করছিলেন। এক পর্যায়ে লাইনে বিদ্যুৎ চালু হলে সাহাদত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারের সঙ্গে ঝুলতে থাকেন। স্থানীয় বাসিন্দারা বিদ্যুৎ অফিসে খবর দিলে লাইন বন্ধ করা হয়, এরপর তাকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করা হয়।
খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপসহকারী মেডিকেল অফিসার জাহিদুল ইসলাম জানান, আহত ব্যক্তির মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে।
কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির খোকসা সাব-জোনাল অফিসের এজিএম আবদুল কাদের জিলানী বলেন, ঘটনার খবর তিনি পেয়েছেন। আহত ব্যক্তি পল্লী বিদ্যুতের কর্মচারী নন। সোমবার (১৭ আগস্ট) রাত ১০টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন