সংবাদ

পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেম

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০২:২৮ পিএম

পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেম
ছবি : সংগৃহীত

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম পদত্যাগ করছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) তিনি পদত্যাগপত্র জমা দিতে পারেন বলে সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

পদত্যাগের বিষয়টি নিয়ে জানতে চাইলে অধ্যাপক মোবাশ্বের মোনেম গণমাধ্যমকে সরাসরি ‘না’ বলেননি। তিনি রহস্য বজায় রেখে বলেন, ‘পদত্যাগ করলে জানবেন।’

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তৎকালীন অন্তর্বর্তী সরকারের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে পিএসসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। ২০২৪ সালের অক্টোবরে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

তার আগে তৎকালীন পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ কমিশনের ১২ জন সদস্য একযোগে পদত্যাগ করেছিলেন। এরপরই পিএসসিতে বড় ধরনের সংস্কারের অংশ হিসেবে মোবাশ্বের মোনেমকে দায়িত্ব দেওয়া হয়। মাত্র দুই বছরের মাথায় তিনিও এবার পদ থেকে সরে দাঁড়াচ্ছেন।

\ 

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেম

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম পদত্যাগ করছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) তিনি পদত্যাগপত্র জমা দিতে পারেন বলে সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

পদত্যাগের বিষয়টি নিয়ে জানতে চাইলে অধ্যাপক মোবাশ্বের মোনেম গণমাধ্যমকে সরাসরি ‘না’ বলেননি। তিনি রহস্য বজায় রেখে বলেন, ‘পদত্যাগ করলে জানবেন।’

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তৎকালীন অন্তর্বর্তী সরকারের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে পিএসসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। ২০২৪ সালের অক্টোবরে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

তার আগে তৎকালীন পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ কমিশনের ১২ জন সদস্য একযোগে পদত্যাগ করেছিলেন। এরপরই পিএসসিতে বড় ধরনের সংস্কারের অংশ হিসেবে মোবাশ্বের মোনেমকে দায়িত্ব দেওয়া হয়। মাত্র দুই বছরের মাথায় তিনিও এবার পদ থেকে সরে দাঁড়াচ্ছেন।

\ 

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত