সংবাদ

ফেনী সীমান্তে ২২ লাখ টাকার সানগ্লাস ও শাড়ি জব্দ

প্রতিনিধি, ফেনী
প্রতিনিধি, ফেনী
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৪:৫০ পিএম

ফেনী সীমান্তে ২২ লাখ টাকার সানগ্লাস ও শাড়ি জব্দ
ছবি : সংবাদ

ফেনীর ফুলগাজী সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২২ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ভারতীয় সানগ্লাস ও শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  মঙ্গলবার (১৮ আগস্ট) জেলার ফুলগাজী সীমান্ত এলাকা থেকে বিজিবি ফেনী ব্যাটালিয়ন এসব পণ্য উদ্ধার করে।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত নজরদারির অংশ হিসেবে ফুলগাজী সীমান্তে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ভারতীয় ‘ইউভি’ (UV) সানগ্লাস ও দামি শাড়ি জব্দ করা হয়। বিজিবির হিসাব অনুযায়ী, উদ্ধার করা মালামালের আনুমানিক বাজারমূল্য ২২ লাখ ২৫ হাজার টাকা। জব্দকৃত এসব পণ্য পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য স্থানীয় কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, সীমান্তে মাদকদ্রব্যের বিস্তার রোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিহত এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সজাগ রয়েছে। সীমান্তকেন্দ্রিক যেকোনো অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

ফেনী সীমান্তে ২২ লাখ টাকার সানগ্লাস ও শাড়ি জব্দ

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

ফেনীর ফুলগাজী সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২২ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ভারতীয় সানগ্লাস ও শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  মঙ্গলবার (১৮ আগস্ট) জেলার ফুলগাজী সীমান্ত এলাকা থেকে বিজিবি ফেনী ব্যাটালিয়ন এসব পণ্য উদ্ধার করে।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত নজরদারির অংশ হিসেবে ফুলগাজী সীমান্তে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ভারতীয় ‘ইউভি’ (UV) সানগ্লাস ও দামি শাড়ি জব্দ করা হয়। বিজিবির হিসাব অনুযায়ী, উদ্ধার করা মালামালের আনুমানিক বাজারমূল্য ২২ লাখ ২৫ হাজার টাকা। জব্দকৃত এসব পণ্য পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য স্থানীয় কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, সীমান্তে মাদকদ্রব্যের বিস্তার রোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিহত এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সজাগ রয়েছে। সীমান্তকেন্দ্রিক যেকোনো অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত