সংবাদ

যমুনায় গোসল করতে গিয়ে দুই চাচাতো বোনের মৃত্যু

প্রতিনিধি, জামালপুর
প্রতিনিধি, জামালপুর
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৪:৫৯ পিএম

যমুনায় গোসল করতে গিয়ে দুই চাচাতো বোনের মৃত্যু
ছবি : সংগৃহীত

জামালপুরের ইসলামপুর সীমান্তবর্তী যমুনা নদীতে গোসল করতে গিয়ে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে গাইবান্ধার সাঘাটা উপজেলার সীমান্তবর্তী গাড়ামারা এলাকায় যমুনা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশুরা হলো - গাড়ামারা এলাকার নজরুল ইসলামের মেয়ে শাকিলা (৭) ও উরুজল ইসলামের মেয়ে আলো আক্তার (৬)। তারা সম্পর্কে আপন চাচাতো বোন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১৭ আগস্ট) বিকেলে চার শিশু যমুনা নদীতে জেগে ওঠা নতুন চরে খেলতে যায়। খেলা শেষে বাড়ি ফেরার পথে যমুনার একটি ছোট শাখা নদী সাঁতরে পার হওয়ার সময় শাকিলা ও আলো স্রোতের টানে গভীর পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা খবর পেয়ে রাতভর নদীতে খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পায়নি।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে নদীতে মরদেহ দুটি ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে পাড়ে নিয়ে আসেন। সাঘাটার হলদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নূর ইসলাম শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সাঁতরে নদী পার হওয়ার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

যমুনায় গোসল করতে গিয়ে দুই চাচাতো বোনের মৃত্যু

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

জামালপুরের ইসলামপুর সীমান্তবর্তী যমুনা নদীতে গোসল করতে গিয়ে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে গাইবান্ধার সাঘাটা উপজেলার সীমান্তবর্তী গাড়ামারা এলাকায় যমুনা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশুরা হলো - গাড়ামারা এলাকার নজরুল ইসলামের মেয়ে শাকিলা (৭) ও উরুজল ইসলামের মেয়ে আলো আক্তার (৬)। তারা সম্পর্কে আপন চাচাতো বোন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১৭ আগস্ট) বিকেলে চার শিশু যমুনা নদীতে জেগে ওঠা নতুন চরে খেলতে যায়। খেলা শেষে বাড়ি ফেরার পথে যমুনার একটি ছোট শাখা নদী সাঁতরে পার হওয়ার সময় শাকিলা ও আলো স্রোতের টানে গভীর পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা খবর পেয়ে রাতভর নদীতে খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পায়নি।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে নদীতে মরদেহ দুটি ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে পাড়ে নিয়ে আসেন। সাঘাটার হলদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নূর ইসলাম শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সাঁতরে নদী পার হওয়ার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত