সংবাদ

বাগেরহাটে মাজার ও বাজারে অভিযান, মাদকসহ গ্রেপ্তার ৭

জেলা বার্তা পরিবেশক, বাগেরহাট
জেলা বার্তা পরিবেশক, বাগেরহাট
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৭:২৬ পিএম

বাগেরহাটে মাজার ও বাজারে অভিযান, মাদকসহ গ্রেপ্তার ৭
ছবি : সংবাদ

বাগেরহাটে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ সাতজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলা সদরের যাত্রাপুর ও খানজাহান আলী মাজার এলাকায় এই অভিযান চালানো হয়।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে বাগেরহাট জেলা পুলিশ অফিসের মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল সদরের যাত্রাপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৫০টি ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন-যাত্রাপুর এলাকার ফিরোজ তরফদার (৪২) ও ফকিরহাটের ঠিকরীপাড়া এলাকার শফিকুল ইসলাম ওরফে বাবু (২৯)।

পৃথক অন্য এক অভিযানে হজরত খানজাহান আলী (রহ.) মাজার এলাকা থেকে ৩০০ গ্রাম গাঁজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-পিরোজপুরের নাজিরপুরের নাসির মল্লিক (২৭), বাগেরহাট সদরের নোনাডাঙ্গা এলাকার মোহাম্মদ আলী (৪৬), শহরের নাগেরবাজার এলাকার আশিক বেপারী (৩২), সদরের বিষ্ণুপুর এলাকার বাবলা পাইক (৩২) ও চিতলমারী উপজেলার সোহাগ হাওলাদার (৩০)।

পুলিশের মিডিয়া সেল আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বাগেরহাট সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে। আজই তাদের আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

বাগেরহাটে মাজার ও বাজারে অভিযান, মাদকসহ গ্রেপ্তার ৭

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

বাগেরহাটে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ সাতজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলা সদরের যাত্রাপুর ও খানজাহান আলী মাজার এলাকায় এই অভিযান চালানো হয়।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে বাগেরহাট জেলা পুলিশ অফিসের মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল সদরের যাত্রাপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৫০টি ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন-যাত্রাপুর এলাকার ফিরোজ তরফদার (৪২) ও ফকিরহাটের ঠিকরীপাড়া এলাকার শফিকুল ইসলাম ওরফে বাবু (২৯)।

পৃথক অন্য এক অভিযানে হজরত খানজাহান আলী (রহ.) মাজার এলাকা থেকে ৩০০ গ্রাম গাঁজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-পিরোজপুরের নাজিরপুরের নাসির মল্লিক (২৭), বাগেরহাট সদরের নোনাডাঙ্গা এলাকার মোহাম্মদ আলী (৪৬), শহরের নাগেরবাজার এলাকার আশিক বেপারী (৩২), সদরের বিষ্ণুপুর এলাকার বাবলা পাইক (৩২) ও চিতলমারী উপজেলার সোহাগ হাওলাদার (৩০)।

পুলিশের মিডিয়া সেল আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বাগেরহাট সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে। আজই তাদের আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত