সংবাদ

যশোরে মহাসড়কে ধরা পড়ল বিশাল স্বর্ণের চালান

প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৭:৫৭ পিএম

যশোরে মহাসড়কে ধরা পড়ল বিশাল স্বর্ণের চালান
ছবি : সংবাদ

যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা ব্রিজ এলাকা থেকে দুটি স্বর্ণের বারসহ ওসমান গনি (৫০) নামে এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা স্বর্ণের বাজারমূল্য প্রায় ৭৭ লাখ ৫৪ হাজার টাকা। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ওসমান গনি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামের মৃত রজব আলীর ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি বিশেষ দল মহাসড়কের দাইতলা ব্রিজ এলাকায় অবস্থান নেয়। সন্দেহভাজন ওসমান গনিকে তল্লাশি করা হলে তার শরীরে বিশেষভাবে লুকানো অবস্থায় ৩৫০ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বার পাওয়া যায়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ১১ হাজার ৬০০ টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওসমান গনি বিজিবিকে জানিয়েছেন, তিনি ঢাকা থেকে স্বর্ণের বারগুলো নিয়ে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, আটক আসামির বিরুদ্ধে মামলা করে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়ে যাওয়ায় বিজিবি সীমান্ত ও পার্শ্ববর্তী এলাকায় আভিযানিক তৎপরতা জোরদার করেছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

যশোরে মহাসড়কে ধরা পড়ল বিশাল স্বর্ণের চালান

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা ব্রিজ এলাকা থেকে দুটি স্বর্ণের বারসহ ওসমান গনি (৫০) নামে এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা স্বর্ণের বাজারমূল্য প্রায় ৭৭ লাখ ৫৪ হাজার টাকা। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ওসমান গনি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামের মৃত রজব আলীর ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি বিশেষ দল মহাসড়কের দাইতলা ব্রিজ এলাকায় অবস্থান নেয়। সন্দেহভাজন ওসমান গনিকে তল্লাশি করা হলে তার শরীরে বিশেষভাবে লুকানো অবস্থায় ৩৫০ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বার পাওয়া যায়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ১১ হাজার ৬০০ টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওসমান গনি বিজিবিকে জানিয়েছেন, তিনি ঢাকা থেকে স্বর্ণের বারগুলো নিয়ে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, আটক আসামির বিরুদ্ধে মামলা করে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়ে যাওয়ায় বিজিবি সীমান্ত ও পার্শ্ববর্তী এলাকায় আভিযানিক তৎপরতা জোরদার করেছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত