সংবাদ

গাঁজা নিয়ে ঢাকা যাচ্ছিলেন নারী, অতঃপর.....

প্রতিনিধি, দেওয়ানগঞ্জ (জামালপুর)
প্রতিনিধি, দেওয়ানগঞ্জ (জামালপুর)
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৮:০০ পিএম

গাঁজা নিয়ে ঢাকা যাচ্ছিলেন নারী, অতঃপর.....
ছবি : সংবাদ

জামালপুরের দেওয়ানগঞ্জে সাত কেজি গাঁজাসহ মনোয়ারা বেগম (৪৫) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে উপজেলার সানন্দবাড়ী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মনোয়ারা বেগম উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সিলেটপাড়া গ্রামের আয়নাল হকের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, মনোয়ারা বেগম গাঁজার একটি বড় চালান নিয়ে নিজ বাড়ি থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল্লাহ আল মমিনের নেতৃত্বে পুলিশের একটি দল সানন্দবাড়ী বাজার এলাকায় অবস্থান নেয়। সেখানে মনোয়ারা বেগমের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করে সাত কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অভিযানে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের সহকারী উপপরিদর্শক (এএসআই) বিপ্লব ও রহমত আলীসহ পুলিশের একটি দল অংশ নেয়।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, গ্রেপ্তার নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আজই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। দেওয়ানগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করতে পুলিশের এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

গাঁজা নিয়ে ঢাকা যাচ্ছিলেন নারী, অতঃপর.....

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

জামালপুরের দেওয়ানগঞ্জে সাত কেজি গাঁজাসহ মনোয়ারা বেগম (৪৫) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে উপজেলার সানন্দবাড়ী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মনোয়ারা বেগম উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সিলেটপাড়া গ্রামের আয়নাল হকের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, মনোয়ারা বেগম গাঁজার একটি বড় চালান নিয়ে নিজ বাড়ি থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল্লাহ আল মমিনের নেতৃত্বে পুলিশের একটি দল সানন্দবাড়ী বাজার এলাকায় অবস্থান নেয়। সেখানে মনোয়ারা বেগমের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করে সাত কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অভিযানে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের সহকারী উপপরিদর্শক (এএসআই) বিপ্লব ও রহমত আলীসহ পুলিশের একটি দল অংশ নেয়।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, গ্রেপ্তার নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আজই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। দেওয়ানগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করতে পুলিশের এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত