সংবাদ

খড়মপুর মাজারে সাত দিনেই মিলল কোটি টাকা

প্রতিনিধি, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)
প্রতিনিধি, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৮:০৮ পিএম

খড়মপুর মাজারে সাত দিনেই মিলল কোটি টাকা
ছবি : সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শাহ সৈয়দ আহমেদ গেছুদারাজ (র.) ওরফে খড়মপুর মাজার শরীফের বার্ষিক ওরস উপলক্ষে গত সাত দিনে ভক্তদের দান থেকে এক কোটি টাকার বেশি পাওয়া গেছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দানবাক্সগুলো খুলে টাকা গণনার কাজ শেষ হয়। টাকার পাশাপাশি বাক্সগুলোতে বিভিন্ন দেশের মুদ্রা এবং সোনা ও রুপাও পাওয়া গেছে।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া ও মাজার শরীফ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খাদেম মিন্টু এসব তথ্য নিশ্চিত করেছেন। মাজার কমিটি জানায়, দানবাক্সগুলো থেকে মোট ১ কোটি ৩ লাখ ৬৫১ টাকা পাওয়া গেছে। সংগৃহীত এই অর্থ সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে জমা করার প্রক্রিয়া চলছে।

মাজার কর্তৃপক্ষ জানায়, গত ১০ আগস্ট থেকে শাহপীর কল্লা শহীদ মাজারের সপ্তাহব্যাপী ওরস শুরু হয়। ১৪ আগস্ট রাতে আখেরি মোনাজাতের মাধ্যমে ওরসের মূল আনুষ্ঠানিকতা শেষ হলেও মেলা চলবে আরও অন্তত এক মাস। ওরস উপলক্ষে হাজার বছরের ঐতিহ্যবাহী এই মাজারে এবার রেকর্ড সংখ্যক ভক্তের সমাগম ঘটে। নৌপথের পাশাপাশি সড়ক ও রেলপথে হাজার হাজার ভক্তের ঢল নামে। ওরস চলাকালে ঢাকা-চট্টগ্রাম ও সিলেট রুটের ট্রেনগুলোতেও উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ওরসের এই বিপুল পরিমাণ দান মাজারে আগত ভক্তদের সেবা ও মাজারের উন্নয়নমূলক কাজে ব্যয় করা হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

খড়মপুর মাজারে সাত দিনেই মিলল কোটি টাকা

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শাহ সৈয়দ আহমেদ গেছুদারাজ (র.) ওরফে খড়মপুর মাজার শরীফের বার্ষিক ওরস উপলক্ষে গত সাত দিনে ভক্তদের দান থেকে এক কোটি টাকার বেশি পাওয়া গেছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দানবাক্সগুলো খুলে টাকা গণনার কাজ শেষ হয়। টাকার পাশাপাশি বাক্সগুলোতে বিভিন্ন দেশের মুদ্রা এবং সোনা ও রুপাও পাওয়া গেছে।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া ও মাজার শরীফ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খাদেম মিন্টু এসব তথ্য নিশ্চিত করেছেন। মাজার কমিটি জানায়, দানবাক্সগুলো থেকে মোট ১ কোটি ৩ লাখ ৬৫১ টাকা পাওয়া গেছে। সংগৃহীত এই অর্থ সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে জমা করার প্রক্রিয়া চলছে।

মাজার কর্তৃপক্ষ জানায়, গত ১০ আগস্ট থেকে শাহপীর কল্লা শহীদ মাজারের সপ্তাহব্যাপী ওরস শুরু হয়। ১৪ আগস্ট রাতে আখেরি মোনাজাতের মাধ্যমে ওরসের মূল আনুষ্ঠানিকতা শেষ হলেও মেলা চলবে আরও অন্তত এক মাস। ওরস উপলক্ষে হাজার বছরের ঐতিহ্যবাহী এই মাজারে এবার রেকর্ড সংখ্যক ভক্তের সমাগম ঘটে। নৌপথের পাশাপাশি সড়ক ও রেলপথে হাজার হাজার ভক্তের ঢল নামে। ওরস চলাকালে ঢাকা-চট্টগ্রাম ও সিলেট রুটের ট্রেনগুলোতেও উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ওরসের এই বিপুল পরিমাণ দান মাজারে আগত ভক্তদের সেবা ও মাজারের উন্নয়নমূলক কাজে ব্যয় করা হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত