সংবাদ

ঘুমের মধ্যেই সাপের কামড়, শিশুর মৃত্যু

প্রতিনিধি, সাতক্ষীরা
প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১১:৪৯ এএম

ঘুমের মধ্যেই সাপের কামড়, শিশুর মৃত্যু
ছবি : সংগৃহীত

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় বিষধর সাপের কামড়ে তানজিম হাসান নামের তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সাহাপুর গ্রামে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় তাকে সাপে কামড় দেয়। পরে বিছানার তোশকের নিচে একটি কালাচ সাপ পাওয়া যায় বলে জানান শিশুটির চাচা মোস্তফা ঢালী।

পরিবারের সদস্যরা প্রথমে শিশুটিকে স্থানীয় এক কবিরাজের কাছে নেওয়ার চেষ্টা করেন। তিনি বাড়িতে না থাকায় পরে শিশুটিকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক সাকির হোসেন জানান, হাসপাতালে আনতে বিলম্বের কারণে শিশুটির অবস্থা ততক্ষণে গুরুতর হয়ে পড়েছিল। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আশাশুনির বুধহাটা এলাকায় তার মৃত্যু হয়।

শিক্ষাবিদ ও গণমাধ্যমকর্মী নিয়াজ কওছার তুহিন বলেন, সাপে কাটার পর কবিরাজের কাছে নেওয়ার কুসংস্কারের কারণে চিকিৎসা পেতে দেরি হয়, যা রোগীর জীবন ঝুঁকিতে ফেলে। তিনি দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

ঘুমের মধ্যেই সাপের কামড়, শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় বিষধর সাপের কামড়ে তানজিম হাসান নামের তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সাহাপুর গ্রামে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় তাকে সাপে কামড় দেয়। পরে বিছানার তোশকের নিচে একটি কালাচ সাপ পাওয়া যায় বলে জানান শিশুটির চাচা মোস্তফা ঢালী।

পরিবারের সদস্যরা প্রথমে শিশুটিকে স্থানীয় এক কবিরাজের কাছে নেওয়ার চেষ্টা করেন। তিনি বাড়িতে না থাকায় পরে শিশুটিকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক সাকির হোসেন জানান, হাসপাতালে আনতে বিলম্বের কারণে শিশুটির অবস্থা ততক্ষণে গুরুতর হয়ে পড়েছিল। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আশাশুনির বুধহাটা এলাকায় তার মৃত্যু হয়।

শিক্ষাবিদ ও গণমাধ্যমকর্মী নিয়াজ কওছার তুহিন বলেন, সাপে কাটার পর কবিরাজের কাছে নেওয়ার কুসংস্কারের কারণে চিকিৎসা পেতে দেরি হয়, যা রোগীর জীবন ঝুঁকিতে ফেলে। তিনি দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত