সংবাদ

ছোট ভাইয়ের সঙ্গে পলালেন স্ত্রী, ক্ষোভে স্বামীর আত্মাহুতি

প্রতিনিধি, নরসিংদী
প্রতিনিধি, নরসিংদী
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৯:৩৬ পিএম

ছোট ভাইয়ের সঙ্গে পলালেন স্ত্রী, ক্ষোভে স্বামীর আত্মাহুতি
আল সাদী। ছবি : সংগৃহীত

নরসিংদীর শিবপুরে ছোট ভাইয়ের সঙ্গে স্ত্রী চলে যাওয়ার ক্ষোভে নিজের শরীরে আগুন দেওয়া যুবক আল সাদী (২৭) মারা গেছেন। বুধবার (১৯ আগস্ট) দুপুরে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আল সাদী উপজেলার জয়নগর ইউনিয়নের কামরাব বেতাগিয়া মধ্যপাড়া গ্রামের জাকির মিয়ার ছেলে। শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আল সাদী এর আগেও দুটি বিয়ে করেছিলেন। তবে আগের স্ত্রীরা তাকে ছেড়ে চলে যান। সম্প্রতি তিনি তৃতীয় বিয়ে করেন। কিন্তু কয়েক দিন আগে সেই তৃতীয় স্ত্রী আল সাদীর ছোট ভাই সামীর সঙ্গে পালিয়ে যান। এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন তিনি।

গত সোমবার বিকেলে বাড়ির অদূরে রাস্তায় দাঁড়িয়ে আল সাদী নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। স্থানীয়রা তাকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। সেখানে তিন দিন লড়ার পর আজ তার মৃত্যু হয়।

শিবপুর মডেল থানার ওসি মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন, ‘নিজের শরীরে আগুন দিয়ে এক যুবকের মৃত্যুর খবর পেয়েছি। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে পুরো বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

ছোট ভাইয়ের সঙ্গে পলালেন স্ত্রী, ক্ষোভে স্বামীর আত্মাহুতি

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

নরসিংদীর শিবপুরে ছোট ভাইয়ের সঙ্গে স্ত্রী চলে যাওয়ার ক্ষোভে নিজের শরীরে আগুন দেওয়া যুবক আল সাদী (২৭) মারা গেছেন। বুধবার (১৯ আগস্ট) দুপুরে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আল সাদী উপজেলার জয়নগর ইউনিয়নের কামরাব বেতাগিয়া মধ্যপাড়া গ্রামের জাকির মিয়ার ছেলে। শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আল সাদী এর আগেও দুটি বিয়ে করেছিলেন। তবে আগের স্ত্রীরা তাকে ছেড়ে চলে যান। সম্প্রতি তিনি তৃতীয় বিয়ে করেন। কিন্তু কয়েক দিন আগে সেই তৃতীয় স্ত্রী আল সাদীর ছোট ভাই সামীর সঙ্গে পালিয়ে যান। এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন তিনি।

গত সোমবার বিকেলে বাড়ির অদূরে রাস্তায় দাঁড়িয়ে আল সাদী নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। স্থানীয়রা তাকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। সেখানে তিন দিন লড়ার পর আজ তার মৃত্যু হয়।

শিবপুর মডেল থানার ওসি মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন, ‘নিজের শরীরে আগুন দিয়ে এক যুবকের মৃত্যুর খবর পেয়েছি। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে পুরো বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।’

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত