সংবাদ

বিগত ২০ বছর শাসকেরা শিক্ষাঙ্গনের উন্নয়ন চাননি : ডা. জাহিদ

চিত্ত ঘোষ, দিনাজপুর
চিত্ত ঘোষ, দিনাজপুর
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পিএম

বিগত ২০ বছর শাসকেরা শিক্ষাঙ্গনের উন্নয়ন চাননি : ডা. জাহিদ
ছবি : সংবাদ

দিনাজপুর সরকারি কলেজের চিত্র দেখে হতাশা প্রকাশ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিগত ২০ বছরে যারা ক্ষমতায় ছিলেন, তারা দেশের শিক্ষাঙ্গনের উন্নয়ন চাননি।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ও দিনাজপুর সরকারি কলেজের বাস্তবায়নে ‘রংপুর বিভাগীয় জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. জাহিদ হোসেন বলেন, ‘দিনাজপুর সরকারি কলেজের শিক্ষার্থী ২৫ হাজার। এত বড় একটি কলেজের ক্যাম্পাস দেখে আমি হতাশ। অধ্যক্ষের রুমে গিয়ে মন আরও খারাপ হয়েছে। সত্যি বলতে, বিগত ২০ বছরে যারা বিভিন্নভাবে ক্ষমতায় ছিলেন, তারা শিক্ষা ব্যবস্থার উন্নয়ন চাননি। কারণ, যে সরকার জনগণের ভোটে নির্বাচিত হয় না, তাদের জনগণের প্রতি দায়বদ্ধতাও থাকে না।’

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম এবং পুলিশ সুপার মো. জেদান আল মুসা। স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী ক্রীড়া খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। খেলোয়াড়দের পেশাগত স্বীকৃতির অংশ হিসেবে এরই মধ্যে ৩০০ জনকে ক্রীড়া ভাতা দেওয়া হয়েছে। চলতি মাসের শেষ দিকে আরও খেলোয়াড় ও কোচকে এ ভাতার আওতায় আনা হবে।

তিনি আরও জানান, উদীয়মান ৩০৬ জন অ্যাথলেট বিকেএসপিতে উন্নত প্রশিক্ষণ নিচ্ছেন। পাশাপাশি প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ ও ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠার কাজ চলছে।

জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে তিন দিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কর্মসূচির আওতায় রংপুর বিভাগের ৮ জেলা থেকে প্রথম স্থান অর্জনকারী ১ হাজার ১৫৪ জন শিক্ষার্থী অ্যাথলেট এতে অংশ নিচ্ছেন।

আয়োজকরা জানিয়েছেন, ফুটবল, ক্রিকেট, ভলিবল, কাবাডি, সাঁতার ও অ্যাথলেটিকসসহ মোট ৭২টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। আগামী ৬ অক্টোবর ফাইনাল খেলার মধ্য দিয়ে এই আয়োজন শেষ হবে। বিজয়ী অ্যাথলেটরা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

বিগত ২০ বছর শাসকেরা শিক্ষাঙ্গনের উন্নয়ন চাননি : ডা. জাহিদ

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত