সংবাদ

১৫ বছর পর শীতলক্ষ্যায় নৌকা বাইচ, দুই তীরে মানুষের ঢল

প্রতিনিধি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রতিনিধি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, ০৭:২৯ পিএম

১৫ বছর পর শীতলক্ষ্যায় নৌকা বাইচ, দুই তীরে মানুষের ঢল
ছবি : সংবাদ

‘মাদককে না বলুন’ প্রতিপাদ্য সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে অনুষ্ঠিত হয়েছে জমজমাট নৌকা বাইচ প্রতিযোগিতা। দীর্ঘ ১৫ বছর পর কাঞ্চন পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতাকে ঘিরে নদীর দুই তীরে লাখো মানুষের ঢল নামে।

ঢাক-ঢোল, বাঁশি আর বৈঠার ছন্দে উৎসবমুখর হয়ে ওঠে পুরো রূপগঞ্জ।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে শীতলক্ষ্যা নদীর শিমুলিয়া ঘাট থেকে কাঞ্চন বাজার ঘাট পর্যন্ত এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ছোট-বড় ২৫টি সুসজ্জিত নৌকা অংশ নেয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় ‘মামা-ভাগিনা’ নৌকা প্রথম, ‘শেখ খোকন’ দ্বিতীয় এবং ‘বুলেট’ নৌকা তৃতীয় স্থান অর্জন করে।

নৌকা বাইচ দেখতে দুপুর থেকেই নদীর দুই তীরে ভিড় জমাতে শুরু করেন বিভিন্ন বয়সী মানুষ। সময় বাড়ার সঙ্গে সঙ্গে দর্শনার্থীদের উপস্থিতি বাড়তে থাকে। নদীর তীরে দাঁড়িয়ে এবং শত শত ট্রলার ও নৌকা ভাড়া করে নদীতে ভেসে হাজার হাজার নারী, পুরুষ ও শিশু এ প্রতিযোগিতা উপভোগ করেন। এতে শীতলক্ষ্যার দুই পাড় পরিণত হয় এক মহামিলনমেলায়।

দীর্ঘদিন পর এমন গ্রামীণ ঐতিহ্যবাহী আয়োজন হওয়ায় দীঘুলিয়া, কেরাবো, কলাতলী, বান্টি ও কাঞ্চনসহ আশপাশের এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। বিজয়ী দলগুলোর হাতে পুরস্কার হিসেবে মোটরসাইকেল, ফ্রিজ ও টেলিভিশন তুলে দেওয়া হয়।

আয়োজক ও স্থানীয় বিএনপির নেতারা জানান, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে দূরে রাখতে এবং সুস্থ ধারার বিনোদন ফিরিয়ে আনতে এ আয়োজন করা হয়েছে। আগামীতেও এ ধরনের সামাজিক ও সাংস্কৃতিক আয়োজন অব্যাহত থাকবে বলে জানান তাঁরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

১৫ বছর পর শীতলক্ষ্যায় নৌকা বাইচ, দুই তীরে মানুষের ঢল

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত