বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় ছয় বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. জাহিদ ইসলাম নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার (৩ অক্টোবর) তাকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার জাহিদ শিবগঞ্জের জাবারীপুর (কাজীপাড়া) এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় জাবারীপুর পূর্ব-পাড়া বাইতুল জামে মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে মামলার এজাহারে উল্লেখ রয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। বাড়ি সংলগ্ন মসজিদে মক্তব থাকায় শিশুটি সেখানে আরবি শিখতে যেত। অভিযোগ রয়েছে, মুয়াজ্জিন জাহিদ প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় শিশুটিকে বিস্কুট ও চানাচুর কিনে দিতেন।
একপর্যায়ে শিশুটি মক্তবে যেতে অনীহা প্রকাশ করে। তার মা কারণ জিজ্ঞেস করলে জাহিদের ভয়ের কথা জানায়।
এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ২৭ সেপ্টেম্বর বিকেলে বাড়ির আশপাশে খেলাধুলা করার সময় শিশুটিকে খাবার কিনে দেওয়ার কথা বলে কবরস্থানের পাশের একটি বাঁশঝাড়ে নিয়ে বলাৎকার করা হয়।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলা গ্রহণের পর পুলিশ অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান বলেন, ‘মামলার পর অভিযুক্ত জাহিদকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।’

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন