স্বামী তৌফিক নেওয়াজকে শেষ বিদায় জানাতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি। বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোর সোয়া ৬টার দিকে তিনি মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পান। কারাফটক থেকে পুলিশি পাহারায় একটি প্রিজন ভ্যানে করে তাকে ঢাকার কলাবাগানের বাসভবনের উদ্দেশে নিয়ে যাওয়া হয়।
কারা কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীপু মনির মেয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে মুন্সিগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী এই প্যারোল মঞ্জুর করেন। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা তিনি কারাগারের বাইরে থাকার অনুমতি পেয়েছেন।
মুন্সিগঞ্জ কারাগারের ভারপ্রাপ্ত জেলার মো. হাসেম রেজা জানান, বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় প্যারোলে মুক্তির নির্দেশনা পাওয়ার পর সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। বৃহস্পতিবার ভোরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে মুক্তি দেওয়া হয়। নিরাপত্তার জন্য পুলিশের দুটি গাড়ি ও প্রিজন ভ্যানে মোট ৩৮ জন সদস্য নিয়োজিত রয়েছেন। নির্দেশনা অনুযায়ী, আজ সন্ধ্যা ৬টার মধ্যেই তাকে পুনরায় কারাগারে ফিরিয়ে আনতে হবে।
দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দীর্ঘ দিন ধরে কিডনি ও লিভারের জটিলতায় ভুগছিলেন। বৃহস্পতিবার জোহরের নামাজের পর গুলশানের আজাদ মসজিদে তার জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করার কথা রয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান পরবর্তী একাধিক হত্যা মামলার আসামি হিসেবে গত ১৯ আগস্ট থেকে কারাবন্দী রয়েছেন দীপু মনি। এর আগে স্বামীর অসুস্থতার কারণে একাধিকবার সাক্ষাতের আবেদন করলেও তিনি অনুমতি পাননি বলে তার পরিবার সূত্রে জানা গেছে।
\

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন