সংবাদ

কৃষকের দুটি পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ

প্রতিনিধি, সাতক্ষীরা
প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০২:২৩ পিএম

কৃষকের দুটি পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ
যন্ত্রাংশ খুলে পাওয়ার ট্রিলার ডুবিয়ে দিল প্রতিপক্ষ। ছবি : সংবাদ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধুমঘাট মঠের চকে এক কৃষকের দুটি পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। পূর্বশত্রুতার জেরে দুর্বৃত্তরা এই কাণ্ড ঘটিয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষক।

এ ঘটনায় বুধবার (১৯ আগস্ট) পশ্চিম ধুমঘাট গ্রামের প্রকাশ চন্দ্র মণ্ডল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে একই এলাকার জগদীশ মণ্ডল, জয়দেব মণ্ডল ও প্রদীপ মণ্ডলসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।

অভিযোগে প্রকাশ চন্দ্র মণ্ডল বলেন, আগে থেকে চলে আসা একটি মামলার জেরে বিবাদীরা তাকে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছিলেন। মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত দুইটার দিকে তিনি ও তার স্ত্রী দীপালি ধান চাষের তদারকি করতে ধুমঘাট বিলে যান। সেখানে তরা দেখতে পান, অভিযুক্ত ব্যক্তিরা পাওয়ার ট্রিলার দুটির যন্ত্রাংশ খুলে পাশের দুটি পুকুরে ফেলে দিচ্ছেন। দুর্বৃত্তদের হাতে দেশীয় অস্ত্র থাকায় ভয়ে তারা কাছে যাওয়ার সাহস পাননি। পরে বুধবার সকালে স্থানীয়দের সহায়তায় পুকুর থেকে যন্ত্রগুলো উদ্ধার করা হয়।

ক্ষতিগ্রস্ত কৃষক প্রকাশ বলেন, ‘আমি দরিদ্র মানুষ। অনেক কষ্টে পাওয়ার ট্রিলার দুটি কিনেছিলাম। যন্ত্রাংশ নষ্ট হয়ে যাওয়ায় আমার প্রায় ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এখন চাষাবাদও বন্ধ হয়ে আছে।’

ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে সাবেক ইউপি সদস্য মো. সাইদুল ইসলাম বলেন, বিষয়টি সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত জগদীশ মণ্ডল। তিনি দাবি করেন, ‘আমরা এই ঘটনার কিছুই জানি না। আগের মামলার জেরে আমাদের ফাঁসানোর জন্য এসব মিথ্যে কথা বলা হচ্ছে।’

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

কৃষকের দুটি পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত